১১:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

লকডাউন: ছেলেকে উদ্ধারে স্কুটি নিয়ে ১,৪০০ কিমি পাড়ি দিলেন মা

  • তারিখ : ০২:৪৪:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২০
  • / 876

অন্ধ্রপ্রদেশের নেলোরে লকডাউনে আটকাপড়া ছেলেকে বাড়িতে নিয়ে আসতে স্কুটারে করে এক হাজার ৪০০ কিলোমিটার পাড়ি দিলেন তেলেঙ্গানার এক মা।

রাজিয়া বেগম নামের ওই নারী একটানা তিন দিন স্কুটার চালিয়ে ছেলেকে ফেরত দিয়ে আসেন।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে জানা যায়, স্থানীয় পুলিশের অনুমতি নিয়ে সোমবার সকালে এই দুঃসাধ্য যাত্রায় বের হন তিনি। এরপর একাই তিনি নেলোরে পৌঁছান। এরপর বুধবার তার সন্তানকে নিয়ে ফিরে আসেন।

বৃহস্পতিবার পিটিআইকে রাজিয়া বলেন, একজন নারীর জন্য এটা ছিল এক কঠিন যাত্রা। কিন্তু ছেলেকে ঘরে নিয়ে আসার অনড় সিদ্ধান্ত সেই ভয়কে জয় করেছে। সঙ্গে রুটি নিয়েছিলাম, পথে সেগুলো খেয়েই বেঁচেছিলাম।

‘রাতে যখন স্কুটার চালিয়ে যাচ্ছিলাম, তখন রাস্তায় কোনো লোকজন ছিল না। চারদিকে কেবলই নীরবতা।’

নিজামাবাদের একটি সরকারি স্কুলের প্রধানশিক্ষিকা রাজিয়া বেগম। ১৫ বছর আগে তার স্বামীর মৃত্যুর পর দুই ছেলেকে নিয়ে বেঁচে আছেন তিনি।

এক ছেলে প্রকৌশলবিদ্যায় স্নাতক করেছেন। নিজামুদ্দিন নামের ১৯ বছর বয়সী আরেক ছেলে মেডিকেলে ভর্তি হওয়ার কোচিং করছেন।

বন্ধুকে পৌঁছে দিতে গত ১২ মার্চ নিজামুদ্দিন নেলোরের রহমতাবাদ যান। কিন্তু লকডাউনের কারণে সেখানে আটকা পড়েন। ছেলের বাড়িতে ফেরার আকুতি শুনে রাজিয়া বেগম ঘরে বসে থাকতে পারেননি। তিনি নিজেই স্কুটার নিয়ে বেরিয়ে পড়েন।

শেয়ার করুন

লকডাউন: ছেলেকে উদ্ধারে স্কুটি নিয়ে ১,৪০০ কিমি পাড়ি দিলেন মা

তারিখ : ০২:৪৪:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২০