১০:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা মাহদী গ্রেপ্তার

কুমিল্লায় জিহান ফুটওয়্যার কারখানায় চলছে কার্যক্রম, করোনা ঝুঁকিতে ৮শ’ শ্রমিক

  • তারিখ : ০৯:৩১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০
  • / 597

স্টাফ রিপোর্টার।। সারা দেশে করোনা সংক্রমন প্রতিরোধে সরকারী-বেসরকারী অফিসসহ সকল কারখানা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। সরকারের এই আদেশের তোয়াক্কা না করে এখনো কার্যক্রম চালিয়ে যাচ্ছে কুমিল্লার বুড়িচং উপজেলার জিহান ফুটওয়্যার লিঃ। আর এ কারনেই করখানায় কর্মরত ৮শ’ শ্রমিক রয়েছেন করোনা ঝুঁকিতে। এ নিয়ে ক্ষোভ বাড়ছে খোদ শ্রমিকদের মধ্যেও।
বুড়িচং উপজেলার ভারেল্লা দক্ষিন ইউনিয়নের রামপুর এলাকায় জিহান ফুটওয়্যার (জুতা তৈরির) কারখানাটি অবস্থিত। সরকারের নির্দেশ তোয়াক্কা না করে কারখানার মালিক শাহপরান আজাদ কারখানাটি খোলা রেখে শ্রমিকদের দিয়ে জোরপূর্বক কাজ করিয়ে যাচ্ছে। এতে করে শ্রমিকরা করোনা ঝুঁকিতে রয়েছে।
তছাড়া ওই এলাকায় বসবাসরত লোকজন বলেন, কারখানাটি খোলা রাখার কারনে প্রতিদিন শতশত শ্রমিক ওই এলাকায় ভিড় জমাচ্ছে। এতে করে আমরা স্থানীয় এলাকাবাসী করোনা সংক্রমন ঝুঁকিতে আছি।
১৬ এপ্রিল বৃহস্পতিবার কাজে যোগ দেওয়া এক দল শ্রমিক চাকুরী হারানোর ভয়ে নাম না প্রকাশের শর্তে জানান, একদিকে চাকরী অন্যদিকে জীবন ঝুঁকিতে। আমরা কি করবো বুঝতেছি না। কারখানায় না আসলে চাকরী থেকে ছাঁটাই করা হবে বলে মালিক পক্ষ জানিয়েছে। তাই বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে কারখানায় কাজ করে যাচ্ছি।
নির্দেশনা না মেনে কারখানাটি কেন খোলা রাখা হলো এ বিষয়ে জানতে চাইলে মালিক শাহপরান আজাদ বলেন, কারখানায় মাস্ক তৈরী হচ্ছে। জুতার কারখানায় কিভাবে মাস্ক তৈরী হয় এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এতো কিছু বলা যাবে না, দু-তিন দিনের মধ্যে কারখানা বন্ধ করে দেয়া হবে।
এ বিষয়ে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরুল হাসান জানান, কারখানা খোলা রাখার বিষয়টি জানতে পেয়ে দেবপুর ফাঁড়ী পুলিশকে কারখানায় পাঠিয়েছি। এবং দ্রুত কারখানার সকল কার্যক্রম বন্ধ করার নির্দেশ দিয়েছি।

শেয়ার করুন

কুমিল্লায় জিহান ফুটওয়্যার কারখানায় চলছে কার্যক্রম, করোনা ঝুঁকিতে ৮শ’ শ্রমিক

তারিখ : ০৯:৩১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০