০১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

মুরাদনগরে যুবলীগের উদ্যোগে ইফতার বিতরণ

  • তারিখ : ০৩:২৬:৩০ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২০
  • / 1295

আরিফ গাজী ॥
করোনার সংকটে দিশেহারা অসহায়, ছিন্নমূল, দরিদ্র, খেটে খাওয়া মানুষ। তাদের আয় নেই, ঘরে খাবার নেই। পবিত্র রমজান মাসেও তাদের একটু ভালো ভাবে ইফতার করার সাধ্যটুকুও নেই।

এই পরিস্থিতিতে রোববার বিকালে কুমিল্লার মুরাদনগরে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ এর নির্দেশনায় যুবলীগের উদ্যোগে বৃষ্টি উপেক্ষা করে উপজেলার সদরের বিভিন্ন সড়কে অসহায় রিক্সা, সিএনজি ও ভ্যান চালক সহ প্রায় ১০০ জন রোজাদার দের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। বিতরন কৃত ইফতারের মাঝে খেজুর, বিরিয়ানী ও পানি সহ অন্যান্য খাবার সামগ্রী ছিল।

আগামীতেও এই খাবার বিতরণ অব্যাহত থাকবে জানিয়ে উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত আহবায়ক রুহুল আমিন বলেন, মাননীয় সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ মহোদ্বয়ের নির্দেশনায় মুরাদনগরের কিছু অসহায়ও ছিন্নমূল মানুষদের মাঝে স্যানিটাইজার দিয়ে তাদের হাত জীবাণু মুক্ত করে ইফতার বিতরণ করেছি। ছিন্নমূল অসহায় মানুষেরা যাতে একটু ভালোমত ইফতার করতে পারে সেই জন্য আমাদের এই সামান্য প্রয়াশ।

ইফতার বিতরণ কালে আরো উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সদস্য জহিরুল ইসলাম জুয়েল, নবীপুর পশ্চিম ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক জয়নাল সরকার, উপজেলা ছাত্রলীগের যুগ্নআহবায়ক সফিক তুহিন সহ উপজেলার যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীরা।

শেয়ার করুন

মুরাদনগরে যুবলীগের উদ্যোগে ইফতার বিতরণ

তারিখ : ০৩:২৬:৩০ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২০