১১:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

কুমিল্লা সদর দক্ষিণে স্বেচ্ছাসেবকলীগ নেতা কামালের উপর সন্ত্রাসী হামলা

  • তারিখ : ১১:৫২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২০
  • / 3055

নিজস্ব প্রতিবেদক ।।
কুমিল্লা সদর দক্ষিণের বিজয়পুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক মোঃ কামাল হোসেন এর উপর অতর্কিত হামলা চালিয়ে কুপিয়ে মারাত্মক আহত করেছে স্থানীয় একদল সন্ত্রাসী। সন্ত্রাসী হামলার ঘটনায় মধ্যম বিজয়পুর মুড়াপাড়া গ্রামের বখাটে শরীফ সহ হামলাকারীদের বিরুদ্ধে সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানায় আহতের পরিবার।

জানা যায়, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ১নং বিজয়পুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক মোঃ কামাল হোসেন বৃহস্পতিবার বিকেল ৪ টায় বিজয়পুর ইউনিয়ন পরিষদ থেকে বাড়ি ফেরার সময় মধ্যম বিজয়পুর মুড়াপাড়া গ্রামের মৃত মোস্তফার ছেলে শরীফ এর নেতৃত্বে ৮/১০ জন যুবক ধারালো অস্ত্র দিয়ে কামাল কে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক আহত করেছে। ধারালো অস্ত্রের আঘাতে কামালের মাথা,পিঠ,হাত ও পায়ে মারাত্মক জখম হয়েছে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় স্বেচ্ছাসেবকলীগ নেতা কামাল কে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় বিজয়পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খোরশেদ আলম খোকা বলেন, কামালের উপর বখাটে শরীফ বাহিনীর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

এছাড়াও হামলার ঘটনায় ইউনিয়ন আওয়ামীলীগ,যুবলীগ,স্বেচ্ছাসেবকলীগ,ছাত্রলীগ সহ দলের অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ ব্যাপারে সদর দক্ষিণ মডেল থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর জানান, হামলার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অপরাধীদের ছাড় দেয়া হবে না।

শেয়ার করুন

কুমিল্লা সদর দক্ষিণে স্বেচ্ছাসেবকলীগ নেতা কামালের উপর সন্ত্রাসী হামলা

তারিখ : ১১:৫২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২০