০৮:৪১ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

চলে গেলেন শিশু ডাক্তার মুজিবুর রহমান রিপন।।

  • তারিখ : ০৪:৩৫:২৭ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২০
  • / 623

নিজস্ব প্রতিবেদক।

মহান সৃষ্টিকর্তার ডাকে সাড়া দিয়ে না ফেরার দেশে চলে গেলেন সকলের প্রিয় শিশু ডাক্তার মুজিবুর রহমান রিপন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। তিনি কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোড সংলগ্ন সেন্ট্রাল মেডিকেল কলেজের শিশু বিভাগের সহযোগী অধ্যাপক ছিলেন। শনিবার দুপুরে ডা.মুজিবুর রহমান রিপন’ কোভিড ১৯ ‘ এ আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরহুম ডা. রিপনের বাড়ি ঠাকুরগাঁও জেলায়। তার দুই ছেলে। বড় ছেলে কুমিল্লা জিলা স্কুলে (১২) ৯ম শ্রেনীতে পড়ে, ২য় ছেলের বয়স ৭।
তিনি বেশ কিছুদিন কুমিল্লায় চিকিৎসাধীন ছিলেন। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়। ডাক্তার মুজিবুর রহমান রিপন এর মরদেহ গ্রামের বাড়ি ঠাকুরগাঁও জেলায় নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানেই তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মোঃ বেলাল হোসাইন। এদিকে শিশুদের সাথে বন্ধুসুলভ আচরণ করা এ ডাক্তারের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতাল সহ তাঁর সকল শুভাকাঙ্ক্ষীদের মাঝে। সকলে মরহুমের আত্নার মাগফিরাত কামনা করেন।

শেয়ার করুন

চলে গেলেন শিশু ডাক্তার মুজিবুর রহমান রিপন।।

তারিখ : ০৪:৩৫:২৭ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২০