০৮:৪১ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা মাহদী গ্রেপ্তার

মেস ভাড়া মওকুফের দাবিতে কুবি শিক্ষার্থীদের মানববন্ধন

  • তারিখ : ১২:৩৩:১৪ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২০
  • / 974

মেস ভাড়া মওকুফের দাবিতে মানববন্ধন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আজ বুধবার বেলা ১১ টার কুমিল্লা শহরের টাউনহল সংলগ্ন এলাকায় এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনের অন্যতম আয়োজক কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী আবুল হাসান জানান, বর্তমান করোনাকালীন পরিস্থিতিতে দীর্ঘদিন বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষার্থীদের বাসা-বাড়িতে অবস্থান করতে হচ্ছে। শিক্ষার্থীদের টিউশন সহ অন্যান্য আয়-রোজগারের পথও বন্ধ। এ পরিস্থিতিতে শিক্ষার্থীদের মেস ভাড়া বহন করা কষ্টকর হয়ে পড়ছে। তাই আমরা এ মানববন্ধনের আয়োজন করেছি।

তিনি আরও বলেন, আমরা মানববন্ধন থেকে সিদ্ধান্ত নিয়েছি মেস ভাড়া মওকুফের জন্য জেলা প্রশাসন ও বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর স্মারকলিপি দিবো।

এরপরেও এ সমস্যার সমাধান না হলে আমরা আবারও আন্দোলনে নামবো।

উল্লেখ্য, গত ২৪ জুন বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের মেস ভাড়া নিয়ে বিদ্যমান সমস্যার সমাধানে একটি কমিটি গঠন করে দেয়।

শেয়ার করুন

মেস ভাড়া মওকুফের দাবিতে কুবি শিক্ষার্থীদের মানববন্ধন

তারিখ : ১২:৩৩:১৪ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২০