০৪:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা মাহদী গ্রেপ্তার

কুমিল্লা ত্রিপুরা পল্লীতে প্রধানমন্ত্রীর উপহার

  • তারিখ : ০৯:৫১:২১ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২০
  • / 445

মাহফুজ নান্টু :

কুমিল্লা সদর উপজেলার কালীরবাজারের হাদকপাড়া ত্রিপুরা ক্ষুদ্র নৃগোষ্ঠির মানুষের হাতে তুলে দেয়া হলো প্রধানমন্ত্রীর উপহার। মঙ্গলবার কোটবাড়ী ত্রিপুরা পাড়ায় সদর উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া আফরিন কৃষি উপকরণ পাওয়ার টিলার ও শিশু কিশোরদের জন্য ক্রীড়া সামগ্রী তুলে দেন।

সদর উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়ধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক প্রকল্পের আওতায় কালিরবাজার ত্রিপুরা নৃ-গোষ্ঠীর জন্য দুটি পাওয়ার টিলার, ১০ টি ইলেক্ট্রটিক সেলাই মেশিন দেয়া হয়। এছাড়াও ত্রিপুরা নৃ-গোষ্ঠির শিশু-কিশোরদের জন্য ফুটবল, ভলিবল, ব্যাডমিন্টন খেলার র‌্যাকেট, ফ্লাওয়ার ,কেরাম বোর্ড, ক্রিকেট ব্যাট,বল স্ট্যাম্পসহ সাংস্কৃতিক চর্চার সরঞ্জামাদী প্রদান করা হয়। এছাড়াও ত্রিপুরা পল্লীর সবার জন্য বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষ্য গভীর নলকূপ স্থাপনের জন্য ব্যবস্থা করা।

উপহার সামগ্রী প্রদান শেষে সদর উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া আফরিন জানান, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রেরিত উপহারগুলো থেকে ত্রিপুরা জনগোষ্ঠীর মানুষজন উপকৃত হবে। কৃষিকাজের অনুষঙ্গগুলো তাদের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবে।

শেয়ার করুন

কুমিল্লা ত্রিপুরা পল্লীতে প্রধানমন্ত্রীর উপহার

তারিখ : ০৯:৫১:২১ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২০