০১:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

অচিরেই রাস্তার ভোগান্তি থেকে রক্ষা পাচ্ছে সদর দক্ষিণের সীমান্তের দুই গ্রামের মানুষ

  • তারিখ : ০৬:৪৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২০
  • / 765

নিজস্ব প্রতিবেদক ।।

বাংলাদেশ স্বাধীন হওয়ার পর দেশের যোগাযোগ খাতে যে উন্নয়ন হয়েছে তার সিংহ ভাগ’ই হয়েছে বর্তমান ক্ষমতাশীন দল আওয়ামীলীগ সরকারের আমলে। সারা দেশের ন্যায় কুমিল্লা-১০ নির্বাচনী এলাকার সংসদ সদস্য ও বর্তমান সরকারের অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল এফসিএ (লোটাস কামাল) এমপি’র দিক নির্দেশনায় ও সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সারওয়ার এর আন্তরিক প্রচেষ্টায় সদর দক্ষিণ উপজেলার সকল ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক উন্নয়ন হয়েছে।

বর্তমানেও গ্রাম-গঞ্জের সংযোগ সড়কগুলোতেও উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। চলতি বর্ষা মৌসুমে সদর দক্ষিণের পূর্ব জোড়কানন ইউনিয়নের মথুরাপুর উত্তরপাড়া টু নির্ভয়পুর সংযোগ সড়কের প্রায় ২’শ ফিট রাস্তার সংস্কারের অভাবে সীমান্তের দুই গ্রামের মানুষ চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

স্থানীয়রা জানায়,এই এলাকার কিছু মাটি ব্যবসায়ীর আছে ,তাদের প্রচুর পরিমাণ মাটির ভর্তি ড্রাম ট্রাক যাতায়াতের কারনে রাস্তা গুলা আরো বেশি নষ্ট হয়েছে। জনগনের ভোগান্তি লাগবের লক্ষ্যে পূর্ব জোড়কানন ইউনিয়নের কৃতি সন্তান ও বিশিষ্ট সমাজ সেবক প্রবাসী হাফিজ উল্লাহ খোকন,উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ মাস্টার ও স্থানীয় ইউপি সদস্য গোলাম মর্তুজা সরদার সদর দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম সারওয়ার কে বিষয়টি অবগত করেন।

জনবান্ধব উপজেলা চেয়ারম্যান জনগনের দূর্ভোগের বিষয়টি আমলে নিয়ে তাৎক্ষনিক থানা ইঞ্জিনিয়ারকে জরুরী ভিত্তিতে সংযোগ সড়কটির সংস্কারের নির্দেশ প্রদান করেন।

স্থানীয় ইউপি সদস্য গোলাম মর্তুজা সরদার জানান,উপজেলা চেয়ারম্যান গোলাম সারওয়ার মহোদয়ের আন্তরিকতায় আগামী এক সপ্তাহের মধ্যেই মথুরাপুর উত্তরপাড়া টু নির্ভয়পুর সংযোগ সড়কের সংস্কার কাজ করা হবে ইনশা আল্লাহ। ওয়ার্ডবাসির সেবক হিসেবে মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছি।

এ ব্যাপারে সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সারওয়ার জানান,অচিরেই মথুরাপুর-নির্ভয়পুর সংযোগ সড়কটির সংস্কার হচ্ছে।

শেয়ার করুন

অচিরেই রাস্তার ভোগান্তি থেকে রক্ষা পাচ্ছে সদর দক্ষিণের সীমান্তের দুই গ্রামের মানুষ

তারিখ : ০৬:৪৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২০