০২:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

অর্ধশত অসহায় মানুষের পাশে কুমিল্লা ন্যাশনাল ক্লাব

  • তারিখ : ১২:৪১:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০
  • / 499

নিজস্ব প্রতিবেদক ।। করোনা ভাইরাস বিস্তার রোধে হোম কোয়ারেন্টাইনে থাকা কর্মহীন দিনমজুর ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়িয়েছেন অরাজনৈতিক ও সামাজিক সংগঠন কুমিল্লা ন্যাশনাল ক্লাব। বুধবার কুমিল্লা মহানগর ও সদর দক্ষিণের বিভিন্ন এলাকার প্রায় অর্ধশত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন ক্লাব সদস্যরা । খাদ্য সামগ্রী পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন অসহায় লোকজন।

এ ব্যাপারে কুমিল্লা ন্যাশনাল ক্লাব সভাপতি আব্দুল কাইয়ুম বাবু বলেন, করোনা ভাইরাসের প্রভাবে সারা বিশ্ব এখন আতংকে রয়েছে। হোম কোয়ারেন্টাইনে থাকায় কর্মহীন হয়ে পড়েছে মানুষ। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন সাধারন মানুষের পাশে দাঁড়িয়েছে। অনেকে ব্যক্তি উদ্যোগেও মানুষের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন।দেশের এ ক্রান্তিকালে সমাজের বৃত্তবানদের মানুষের কল্যাণে এগিয়ে আসার আহবান জানাচ্ছি।

এ সময় কুমিল্লা ন্যাশনাল ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি হাজী মোঃ দেলোয়ার হোসেন মজুমদার, ক্লাবের বর্তমান সহ-সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী,রিয়াজুল হক,সাধারণ সম্পাদক ওমর ফারুক চৌধুরী,যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান,সাংগঠনিক সম্পাদক এন এইচ সুমন,মাহাবুবুর রহমান আতিফ,অর্থ সম্পাদক হৃদয় হাসেম,দপ্তর সম্পাদক তুহিন,প্রচার সম্পাদক গোলাম রাব্বি,সদস্য রাফসান জানি সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

অর্ধশত অসহায় মানুষের পাশে কুমিল্লা ন্যাশনাল ক্লাব

তারিখ : ১২:৪১:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০