১১:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা মাহদী গ্রেপ্তার

আইনমন্ত্রীর নিজস্ব অর্থায়নে হতদরিদ্রদের মাঝে অব্যাহত খাদ্য সামগ্রী বিতরণ

  • তারিখ : ০৯:৫৬:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০
  • / 460

নিজস্ব প্রতিবেদকঃ
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় আইনমন্ত্রী আনিসুল হকের নিজস্ব অর্থায়নে হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নের কায়েমপুর গ্রামের ১৩০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রীগুলো বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে পাঁচ কেজি চাল, দুই কেজি আটা, আড়াই কেজি আলু, দুই কেজি ছোলা ও এক কেজি বুটের ডাল রয়েছে।
কায়েমপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আইনমন্ত্রীর পক্ষে কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কাওছার ভূইয়া জীবন খাদ্যসামগ্রী সুবিধাভোগীদেরর হাতে তুলে দেন।
এ সময় কায়েমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকতিয়ার আলম রনি, কসবা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সমাজ সেবক আবদুল মতিন ভূইয়া, কসবা উপজেলা ছাত্রলীগের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি মো. ইব্রাহিম, কায়েমপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহমেদ ও সাধারণ সম্পাদক নাদিল খান প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আইনমন্ত্রীর নিজস্ব অর্থায়নে হতদরিদ্রদের মাঝে অব্যাহত খাদ্য সামগ্রী বিতরণ

তারিখ : ০৯:৫৬:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০