০২:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

করোনা সহ জরুরী চিকিৎসা সেবায় কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের হ্যালো ডাক্তার সার্ভিস চালু

  • তারিখ : ১১:৪৬:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২০
  • / 305

এমদাদুল হক সোহাগ :
বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঘোষিত মহামারী করোনা ভাইরাস কোভিড-১৯ প্রতিরোধে ঘরে বসে মোবাইল ফোনের মাধ্যমে জরুরী চিকিৎসার জন্য কুমিল্লাবাসীর জন্য হেল্পলাইন সার্ভিস “হ্যালো ডাক্তার” কার্যক্রম চালু করেছে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ। গতকাল শনিবার থেকে কার্যক্রমটি চালু হয়েছে।
দশজন ডাক্তার প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত মোবাইল ফোনে জরুরী চিকিৎসা সেবা ও পরামর্শ দিয়ে থাকবেন। যারা চিকিৎসা দিবেন। তারা হলেন ডাঃ হাফিজ সাইদুর রহমান তাঞ্জিল (01792100351), ডাঃ অসীম সূত্রধর (01820-236695), ডাঃ ফাহিম শাহরিয়ার(01764-818113), ডাঃ নুরুল আফসার সুজন(01792-100351), ডাঃ নূর মোহাম্মদ তানজীম(01754020989), ডাঃ সোহাগ সরকার(01626-188314), ডাঃ আতিকুর রহমান জুয়েল(01832-698240), ডাঃ সাখাওয়াত বাপ্পি(01690-212492)। সার্ভিস পরিচালনায় থাকবেন উত্তর জেলা ছাত্রলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ পলাশ সরকার(01940243841)।

সার্বিক সহযোগিতায় থাকবেন উত্তর জেলা ছাত্রলীগের সদস্য এমবিবিএস শেষ পর্বের শিক্ষার্থী সাইফুল ইসলাম টিটু(01865201934)।
কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি আবু কাউছার অনিক বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে এবং কুমিল্লা বাসিকে জরুরি চিকিৎসাসেবা দেওয়ার উদ্দেশ্যে আমি এবং উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফরহাদ আহম্মেদ ফকির এ উদ্যোগ গ্রহণ করেছি। জেলার যেকোনো প্রান্ত থেকে চিকিৎসকদের মোবাইলে কল করে করোনাভাইরাস সংক্রান্ত চিকিৎসা ও পরামর্শ সহ যেকোনো ধরনের চিকিৎসা সেবা পাওয়া যাবে। তিনি আরো বলেন, বর্তমানে ঘরে থাকাই হচ্ছে সবচেয়ে নিরাপদ। মানুষ ঘরে থেকে যাতে চিকিৎসা সেবা পেতে পারেন সেজন্যই আমাদের এই উদ্যোগ।

শেয়ার করুন

করোনা সহ জরুরী চিকিৎসা সেবায় কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের হ্যালো ডাক্তার সার্ভিস চালু

তারিখ : ১১:৪৬:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২০