০২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা মাহদী গ্রেপ্তার

কুমিল্লা নগরীর ধর্মসাগর পাড়ে ছাদ থেকে পড়ে বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু

  • তারিখ : ০৬:০৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০২০
  • / 1642

নিজস্ব প্রতিবেদক :

নিজ বাসা সংলগ্ন নয়তলা ভবনের ছাদ থেকে পড়ে বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু হয়েছে। নিহত ছাত্রী জান্নাতুল হাসিন (২৩) কুমিল্লা নগরীর ধর্মসাগর পশ্চিম পাড়ের বাসিন্দা ইদ্রিস মেহেদীর মেয়ে। মঙ্গলবার দুপুরে তার বাসা সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

ইদ্রিস মেহেদী জানান, সোমবার রাতে ঢাকা থেকে কুমিল্লায় আসে জান্নাতুল হাসিন। কোন কারণে তার মন খারাপ দেখেছি। মঙ্গলবার বেলা দেড়টায় শ্যাম্পু আনার কথা বলে সে বাসা থেকে বের হয়। পরে জানতে পারি সে পাশের গোল্ড সিলভার হোমস নামের একটি নয়তলা আবাসিক ভবনের ছাদ থেকে নিচে পড়ে যায়। এখনো বুঝতে পারছি না সে আত্মহত্যা করেছে নাকি অন্য কিছু। আমার তিন মেয়ে এক ছেলের মধ্যে জান্নাতুল হাসিন মেঝো। সে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিবিএ শেষ করে এমবিএ পড়ার প্রস্তুতি নিচ্ছিলো। পাশাপাশি একটি ব্যাংকে ইন্টার্নি করছিলো।

স্থানীয় ১০ নং ওয়ার্ড কাউন্সিলর মঞ্জুর কাদের মনি জানান, আমার অফিসে বসে ছিলাম। হঠাৎ একটি শব্দ হয়। বেরিয়ে দেখি একটি মেয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে।

গোল্ড সিলভার হোমস ভবনের নিরাপত্তারক্ষী হাবিবুর রহমান জানান, মেয়েটি বাসায় প্রবেশের সময় কার কাছে যাবে জানতে চাইলে জানায়, ছয়তলায় রাফি আংকেলের মেয়ে সোহানার নিকট যাবে। ৮-১০ মিনিট পর দেখি ওই মেয়েটি নিচে পড়ে আছে।
কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ারলি হক জানান, অভিভাবকদের সাথে কথা বলে প্রাথমিকভাবে ধারণা করছি আত্মহত্যা করেছে। তবে এর পেছনে অন্য কোন ঘটনা আছে কি না তা খতিয়ে দেখছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

কুমিল্লা নগরীর ধর্মসাগর পাড়ে ছাদ থেকে পড়ে বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু

তারিখ : ০৬:০৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০২০