১২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোডে পোল্ট্রি ফিডসহ চুরি হওয়া ট্রাক হাজীগঞ্জে উদ্ধার,গ্রেফতার-১

  • তারিখ : ০৩:৫৮:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১
  • / 668

মাজহারুল ইসলাম বাপ্পি :

কুমিল্লা সদর দক্ষিণের পদুয়ার বাজার বিশ্বরোডস্থ ছন্দু হোটেলের সামনে থেকে ৪১৫ বস্তা পোল্ট্রি ফিডসহ চুরি হওয়া ট্রাকটি উদ্ধার করা হয়েছে।

বুধবার কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার এস.আই খাদেমুল বাহার সঙ্গীয় ফোর্স নিয়ে চাঁদপুর জেলার হাজীগঞ্জের বদরপুর থেকে পোল্ট্রি ফিড সহ ট্রাক ও ট্রাকের হেলপার ইমন (১৯) কে গ্রেফতার করেছে।

জানা যায়, গত ১০ জুন রাত সাড়ে এগারোটায় ৪১৫ বস্তা পোল্ট্রি ফিড নিয়ে ট্রাকটি মুন্সিগঞ্জ থেকে চট্টগ্রামের দিকে রওনা দিয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার বিশ্বরোড রেলক্রসিং এলাকায় ছন্দু হোটেলের সামনে ট্রাক রেখে চালক ও হেলপার খেতে যায়। বের হয়ে দেখেন ট্রাক নেই।

এ ঘটনায় ১৪ জুন অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে মামলা করেন ট্রাকের মালিক বাবুল মজুমদার। কুমিল্লা সদর দক্ষিণ থেকে পোল্ট্রি ফিডবাহী ট্রাক চুরির ২০ দিন পর (৩০ জুন) বুধবার চাঁদপুর জেলার হাজীগঞ্জের বদরপুর থেকে ৩৯৬ বস্তা পোল্ট্রি ফিডসহ ট্রাকটি উদ্ধার করা হয়েছে।

এ সময় ট্রাকের চালক পালিয়ে গেলেও ট্রাকের হেলপার ইমন হোসেন) (১৯) কে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ দেবাশীষ চৌধুরী জানান, গ্রেফতারকৃত আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোডে পোল্ট্রি ফিডসহ চুরি হওয়া ট্রাক হাজীগঞ্জে উদ্ধার,গ্রেফতার-১

তারিখ : ০৩:৫৮:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১