০৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর বার্ষিক সদস্য সভা অনুষ্ঠিত

  • তারিখ : ০৫:০০:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০১৯
  • / 1610

সদর দক্ষিণ প্রতিনিধি :
কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ১ম বার্ষিক সদস্য সভা ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুর সদর দপ্তরে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সমিতি বোর্ডের সভাপতি এ আর এম হারিসুর রহমান। সভার শুরুতে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিন (অব.) এর বাণী পাঠ করেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের উপ-পরিচালক তসলিমা পারভিন। সিনিয়র জেনারেল ম্যানেজারের প্রতিবেদন পাঠ করেন কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সিনিয়র জেনারেল ম্যানেজার মো. জাহাঙ্গীর আলম। বিগত সভার প্রতিবেদন পাঠ করেন সমিতি বোর্ডের সচিব মো. জামাল হোসেন। কোষাধ্যক্ষের আর্থিক প্রতিবেদন পাঠ করেন সমিতি বোর্ডের কোষাধ্যক্ষ কুহিনুর আক্তার। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কুমিল্লার তত্ত্বাবধায়ক প্রকৌশলী আতাউর রহমান, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ জেনারেল ম্যানেজার দিলিপ চৌধুরী প্রমুখ । অনুষ্ঠান সঞ্চালনা করেন এজিএম (এমএস) মো. আবু সুফিয়ান ও এজিএম (ওএন্ড এম) প্রকৌশলী দিপক কুমার সিংহ। অনুষ্ঠানে কুমিল্লা ইপিজেড, আগাতা ফিডস্ মিলস লি: ও জেএমআই ফার্মাকে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান এবং ৮০জন নিয়মিত বিল পরিশোধকারী গ্রাহককে পুরস্কার প্রধান করা হয়।

শেয়ার করুন

কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর বার্ষিক সদস্য সভা অনুষ্ঠিত

তারিখ : ০৫:০০:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০১৯