০৩:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

কুমিল্লা ভিক্টোরিয়ান্স ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমির কন্ডিশনিং ক্যাম্পের ট্রফি ও জার্সি উন্মোচন

  • তারিখ : ০৮:২৫:৩২ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২০
  • / 1092

নিজস্ব প্রতিবেদক ।।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমির চার দিনব্যাপী কন্ডিশনিং ক্যাম্প ২৮ অক্টোবর বুধবার থেকে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সোমবার সন্ধ্যায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমি মাঠে ম্যাচের ট্রফি ও জার্সি উন্মোচন করেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমির সভাপতি ও কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম সারওয়ার।

অনুষ্ঠানে গোলাম সারওয়ার সাংবাদিকদের জানান, চার দিনব্যাপী কন্ডিশনিং ক্যাম্প উপলক্ষে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ট্যালেন্ট হান্ট একাডেমি মাঠে বেশ কিছুদিন ধরে কয়েক’শ খেলোয়াড় অনুশীলন করে যাচ্ছে। এদের মধ্যে ৪০ জন সিনিয়র খেলোয়াড়ের মধ্যে চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে।৫০ ওভারের ৩টি এবং একটি টি-২০ ম্যাচ অনুষ্ঠিত হবে। ভিডিও এনালাইসিসের মাধ্যমে খেলোয়াড়দের খুঁটিনাটি সমস্যাগুলো চিহ্নিত করে পরবর্তীতে জাতীয় পর্যায়ের কোচদের নিয়ে মান উন্নত করা হবে।চট্টগ্রাম বিভাগীয় প্রধান কোচ মমিনুল হক ভিডিও এনালাইসিসের প্রধান হিসাবে কাজ করবেন।

নিজেদের মধ্যে চার দিনব্যাপী এ ম্যাচ বুধবার, শুক্রবার, শনিবার ও সোমবার (২৮, ৩০, ৩১ অক্টোবর ও ২ নভেম্বর) অনুষ্ঠিত হবে। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চেয়ারপার্সন নাফিসা কামাল সাংবাদিকদের বলেন, ‘আমার বাবা অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল যেভাবে বাংলাদেশ ক্রিকেটের মান উন্নয়ন করেছেন, আমিও তাঁর (অর্থমন্ত্রীর) অনুপ্রেরণা ও দিক-নির্দেশনায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স ট্যালেন্ট হান্ট একাডেমির মাধ্যমে তৃনমূল পর্যায়ে খেলার মান উন্নয়ন করে কুমিল্লা হতে জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি করার চেষ্টা করছি।

খেলোয়াড়দের মাঝে আত্মবিশ্বাস ও মনোবল সৃষ্টির জন্য করোনা ভাইরাসের এ সময়ে কন্ডিশিনং ক্যাম্পের উদ্যোগ নেয়া হয়েছে। খেলা পরিচালনা করতে গিয়ে যারা আমাদের কে সহযোগিতা করেছেন তাদের কে ধন্যবাদ জানান। অনুষ্ঠান সঞ্চালনা করেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমির সমন্বয়কারী মোঃ আতিকুর রহমান।

এ সময় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী আব্দুর রহিম,কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগ নেতা ভিপি কামরুল হাসান শাহিন,অর্থমন্ত্রীর এপিএস মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

কুমিল্লা ভিক্টোরিয়ান্স ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমির কন্ডিশনিং ক্যাম্পের ট্রফি ও জার্সি উন্মোচন

তারিখ : ০৮:২৫:৩২ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২০