০৯:০৬ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

কুমিল্লা সদর দক্ষিণে রিভলবার সহ ১৬ মামলার আসামী গ্রেফতার

  • তারিখ : ০৬:০৬:৫৭ অপরাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩
  • / 1740

মাজহারুল ইসলাম বাপ্পি ।।

কুমিল্লা সদর দক্ষিণের পদুয়ার বাজার বিশ্বরোড সংলগ্ন শ্রীবল্লভপুরে অভিযান চালিয়ে রিভলবার, সুইচ গিয়ার, চাপাতি, সামুরাই সহ ১৬ মামলার আসামী সবুজ মিয়া (২৪) কে গ্রেফতার করেছে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ। সে শ্রীবল্লভপুর পূর্ব পাড়ার আবুল মিয়ার ছেলে। শনিবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

জানা যায়, শুক্রবার (৮ ডিসেম্বর) রাতে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানাধীন মহানগরীর ২২নং ওয়ার্ডের শ্রীবল্লভপুর পূর্ব পাড়া অস্ত্র, ডাকাতি সহ ১৬ মামলার আসামী সবুজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।

এ সময় তার দেহে তল্লাশি চালিয়ে কোমর থেকে একটি বিদেশি রিভলবার উদ্ধার করা হয়।পরবর্তীতে আসামীকে জিজ্ঞাসাবাদে আসামীর দেখানো মতে একই শয়ন কক্ষের খাটের উপর বিছানো তোষকের নিচ হইতে একটি স্টীলের সুইস গিয়ার, একটি লোহার চাপাতি, একটি স্টীলের তৈরী তলোয়ার সদৃশ সামুরাই উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর ভূইয়া জানান, আসামী সবুজ মিয়াকে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সদর দক্ষিণ মডেল থানা এলাকায় কোন প্রকার সন্ত্রাসী ও অস্ত্রধারীকে ছাড় দেয়া হবে না।

শেয়ার করুন

কুমিল্লা সদর দক্ষিণে রিভলবার সহ ১৬ মামলার আসামী গ্রেফতার

তারিখ : ০৬:০৬:৫৭ অপরাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩