০৩:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা মাহদী গ্রেপ্তার

কুমিল্লা সদর দক্ষিণে চকলেটের প্রলোভন দেখিয়ে শিশু ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

  • তারিখ : ০৩:৫০:২০ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২০
  • / 3560

মাজহারুল ইসলাম বাপ্পি :
কুমিল্লা সদর দক্ষিণের টঙ্গীরপাড় গ্রামে সাড়ে ৪ বছরের এক শিশুকে চকলেট দেয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে মেহেদী হাসান (১৪) নামের এক ফার্নিচার মিস্ত্রি। ধর্ষণের ঘটনায় ওই শিশুর বড় ভাই বাদী হয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
সূত্রে জানা যায়, কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা ইউনিয়নের কিং টঙ্গীরপাড় গ্রামের আব্দুল জলিলের ছেলে মেহেদী হাসান গত ১০ মার্চ মঙ্গলাবার সাড়ে ৪ বছরের এক শিশুকে চকলেট দেয়ার প্রলোভন দেখিয়ে কৌশলে পাশের একটি চৌচালা ঘরে নিয়ে ধর্ষণ করে। পরবর্তীতে ওই শিশুর মা অনেক খোঁজাখুজির পর রক্তাক্ত ও কান্নারত অবস্থায় ধর্ষক মেহেদী হাসানের চৌচালা ঘর থেকে তাকে উদ্ধার করে। ধর্ষণের ঘটনায় ১১ মার্চ বুধবার ভিকটিমের বড় ভাই মো: মোক্তার হোসেন বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/ ২০০৩) এর ৯ (১) ৩০ ধারায় কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন- সদর দক্ষিণের টঙ্গীরপাড় গ্রামের ধর্ষক মেহেদী হাসান, তার পিতা মো: আব্দুল জলিল ও মাতা মোসা: জোহরা বেগম। বৃহস্পতিবার সদর দক্ষিণ মডেল থানার এস.আই খাদেমুল বাহার ধর্ষক মেহেদীকে গ্রেফতার করে।
মামলার বাদী মোক্তার হোসেন বলেন, ধর্ষকের বিরুদ্ধে থানায় মামলা করার পর থেকে বিবাদী পক্ষের লোকজন মামলা তুলে নেয়ার জন্য আমাদের প্রতিনিয়ত হুমকি দিচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।
এ ব্যাপারে সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ মো: নজরুল ইসলাম পিপিএম জানান, ধর্ষক মেহেদীকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে সংশোধনাগারে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

কুমিল্লা সদর দক্ষিণে চকলেটের প্রলোভন দেখিয়ে শিশু ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

তারিখ : ০৩:৫০:২০ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২০