১২:৩২ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা মাহদী গ্রেপ্তার

কুমিল্লা সদর দক্ষিণে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

  • তারিখ : ০৭:৪৪:০৩ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫
  • / 395

নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণ

দুর্যোগ পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়-ক্ষতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৫ পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (১০ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মীর মারুফের নেতৃত্বে অগ্নিকান্ড ঘটনায় বিচলিত না হয়ে কিভাবে আগুন নেভানো যায় সে বিষয়ে প্রত্যক্ষ ও অগ্নি নির্বাপক মহড়া প্রদর্শন করেন ফায়ার সার্ভিস কর্মীরা।

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া খানমের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ এরশাদুল আলমের পরিচালনায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মেসবাহউদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা জোনায়েদ কবির খান, উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মীর মারুফ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পারভীন আক্তার প্রমুখ।

এ সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা পিহান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শামীমা শারমিন, উপজেলা মৎস্য কর্মকর্তা অর্নব চৌধুরী, মুক্তিযোদ্ধা বাবুল মিয়া, ছাত্র প্রতিনিধি আল আমিন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দুর্যোগ কাউকে বলে আসে না। যেকোন সময় যেকোনো ধরনের দুর্যোগ আসতে পারে। দুর্যোগ থেকে রক্ষা পেতে সবাইকে প্রস্তুত থাকতে হবে। প্রাকৃতিক দুর্যোগ অথবা যেকোন দুর্যোগ হোক না সব দুর্যোগের ব্যাপারে আগে প্রস্তুতি নেওয়া হলে অবশ্যই ক্ষতিগ্রস্ত কম হবেন। জান মাল নিরাপত্তার স্বার্থে সবাইকে সচেতনতা বৃদ্ধি করতে হবে।

শেয়ার করুন

কুমিল্লা সদর দক্ষিণে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

তারিখ : ০৭:৪৪:০৩ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫