১২:৩২ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা মাহদী গ্রেপ্তার

কুমিল্লা সদর দক্ষিণে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

  • তারিখ : ০৫:৩৭:৩১ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫
  • / 1339

মাজহারুল ইসলাম বাপ্পি :

কুমিল্লা তরুণীকে জোরপূর্বক ধর্ষণ মামলার আসামি আব্দুর রহিমকে (৫২) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১২ মার্চ) দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন কাজীপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি মহানগরীর ২০ নং ওয়ার্ডের কাজীপাড়ার আব্দুল লতিফের ছেলে।  

সূত্রে জানা যায়, ধর্ষণের অভিযোগে ভিকটিমের দাদী আব্দুর রহিমের বিরুদ্ধে কুমিল্লার আদালতে একটি মামলা করেন। আব্দুর রহিম তাকে ধর্ষণ করেন বলে তিনি মামলায় অভিযোগ করেন।

গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানাধীন ইপিজেড ফাঁড়ির ইন্সপেক্টর মোঃ সাইফুল ইসলামের নির্দেশে এএসআই সুজন কুমার দে এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে আব্দুর রহিমকে গ্রেফতার করে।

এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

কুমিল্লা সদর দক্ষিণে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

তারিখ : ০৫:৩৭:৩১ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫