০৭:০৪ অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

কুমিল্লা সদর দক্ষিণের সুয়াগাজীতে মাদক উদ্ধার

  • তারিখ : ০৬:৪৭:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৩
  • / 717

নিজস্ব প্রতিবেদক।।

কুমিল্লা সদর দক্ষিণের সুয়াগাজী বটগ্রামে অভিযান চালিয়ে ফেনসিডিল, বিয়ার ও গাঁজা উদ্ধার করেছে পুলিশ।

সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ দেবাশীষ চৌধুরী জানান, ১৫/০২/২০২৩ তারিখ গোপন সূত্রে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে এসআই মাহফুজ এবং এএসআই লিমন কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানাধীন সুয়াগাজী দড়ি বটগ্রাম এলাকায় জনৈক ইদ্রিস মিয়ার বাড়িতে পরিত্যক্ত মুরগী ও লাকড়ি রাখার ঘরে বেলা ১২.৩০ ঘটিকায় অভিযান চালিয়ে ০৩ টি বস্তায় ৫৮ কেজি গাঁজা, ৯৮(আটানব্বই) বোতল ফেনসিডিল এবং ১৬ (ষোল) ক্যান বিয়ার উদ্ধার করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে বর্ণিত মাদকের মজুদকারী সাব্বির (২৫), পিতা- শফিকুর রহমান শফু, সাং- দড়িবটগ্রাম, থানা- সদর দক্ষিণ, কুমিল্লা পালিয়ে যায়। উল্লেখিত মাদক জব্দ করে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। তার বিরুদ্ধে ফেণী ও কুমিল্লায় কয়েকটি মামলা বিচারাধীন রয়েছে।

শেয়ার করুন

কুমিল্লা সদর দক্ষিণের সুয়াগাজীতে মাদক উদ্ধার

তারিখ : ০৬:৪৭:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৩