১২:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

কুমিল্লা সিটি কর্পোরেশনের ড্রেনে পড়ে শিশু মৃত্যু

  • তারিখ : ১০:১৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২০
  • / 629

কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লা সিটি কর্পোরেশনের ড্রেনে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। ৮ বছরের শিশু রবিন কুমিল্লার চান্দিনা উপজেলার কেশেরা গ্রামের মো. সুমন মিয়ার ছেলে। মা রোজিনা বেগমসহ মামার বাড়ি কুমিল্লার সিটি কর্পোরেশনের ২৩ ওয়ার্ডের (কোটবাড়ি) চাঙ্গিনী হাইস্যার কলোনিতে বেড়াতে আসেন। শনিবার বিকেলে খেলতে গিয়ে সিটি কর্পোরেশনের স্লাপবিহীন ড্রেনে পড়ে মৃত্যুর পর ভেসে উঠে রবিন।

মা রোজিনা জানান, রবিন বাড়িতে খেলতে ছিলো। পার্শ্বে সড়কের ড্রেন হওয়ায় খেলতে গিয়ে ড্রেনের উপর চলে যায়। স্লাপ না থাকায় শিশুটি ভিতরে পড়ে যায়। কিছু সময় পর খোঁজতে গিয়ে দেখে শিশু রবিন ড্রেনের পানিতে মরে ভেসে আছে।

মামা শরিফসহ স্থানীয়রা জানান, সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ডে সড়কের পাশে নির্মাণ করা ড্রেনের উপরে অধিকাংশ জায়গায় এখনও স্লাপ দেওয়া হয়নি। শনিবার বিকেলে খেলতে গিয়ে তার ভাগিনা ৮ বছরের শিশু রবিন পড়ে পানিতে ডুবে মারা গিয়েছে। এর পূর্বে স্লাপবিহীন এই ড্রেনের উপর দিয়ে হাটতে গিয়ে একাধিকবার পড়ে আহত হয়েছে। তারা শিশু মৃত্যুর ঘটনায় সিটি কর্পোরেশনের ড্রেন নির্মাণ কাজে জড়িত সংশ্লিষ্ট ব্যক্তিদের বিচার দাবি করেছেন।

কুমিল্লা কোটবাড়ি চাঙ্গিনী পুলিশ ফাঁড়ির এস আই মহসিন জানান, ড্রেনে পড়ে শিশু মৃত্যুর বিষয়টি শুনেছি। মৃত্যুর ঘটনায় শিশুর স্বজন এখনও কোন অভিযোগ করেনি। তারপরও আমরা বিষয়টির খোঁজ নিবো।

শেয়ার করুন

কুমিল্লা সিটি কর্পোরেশনের ড্রেনে পড়ে শিশু মৃত্যু

তারিখ : ১০:১৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২০