০৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে ‘দুর্নীতিবিরোধী’ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন

কুমিল্লা সিটি নির্বাচন: সাক্কুর পোস্টার ছেঁড়া ও মাইক ভাংচুরের অভিযোগ

  • তারিখ : ০২:৩০:৪১ অপরাহ্ন, শনিবার, ২৮ মে ২০২২
  • / 527

কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) সাবেক মেয়র ও বিএনপি নেতা মো. মনিরুল হক সাক্কুর নির্বাচনী প্রচারণার কাজে ব্যবহৃত দুটি মাইক ভাংচুর ও তার পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। শুক্রবার (২৭ মে) রাতে নগরীর বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে।

সাবেক মেয়র মনিরুল হক সাক্কুর ব্যক্তিগত সহকারী মো. কবির হোসেন মজুমদার বলেন, নগরীর চকবাজার, কাশারীপট্টি, কাপড়িয়াপট্টি, ছাতিপট্টি এবং রাজগঞ্জ পর্যন্ত সাবেক মেয়র সাক্কুর টেবিল ঘড়ি প্রতীকের পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে।

তিনি বলেন, আমরা কর্মী দিয়ে নগরীর চকবাজার থেকে রাজগঞ্জ পর্যন্ত পোস্টার দড়ি দিয়ে নির্বাচন কমিশনের বিধি মেনে টানাই। কে বা কারা ভোরে পোস্টারগুলো ছিঁড়ে ফেলে। এছাড়া সিসি ফুটেজ দেখে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সাবেক মেয়রের ব্যক্তিগত সহকারী কবির মজুমদার।

প্রত্যক্ষদর্শী ইমতিয়াজ বলেন, চিকন মলি বাঁশের মাথায় রশি দিয়ে কাচি বেঁধে পোস্টারগুলো কেটে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।

এ ব্যাপারে জানতে চাইলে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সহিদুর রহমান ঢাকা মেইলকে বলেন, বিষয়টি শুনিনি। এই মাত্র আপনার কাছ থেকে জেনেছি। খোঁজখবর নিয়ে দেখছি। ঘটনার সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

কুমিল্লা সিটি নির্বাচন: সাক্কুর পোস্টার ছেঁড়া ও মাইক ভাংচুরের অভিযোগ

তারিখ : ০২:৩০:৪১ অপরাহ্ন, শনিবার, ২৮ মে ২০২২