০৩:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

কুমিল্লা-সিলেট মহাসড়কের ময়নামতি এলাকায় ছিনতাইকালে আটক দুই

  • তারিখ : ১২:৫৪:৪৪ অপরাহ্ন, বুধবার, ১১ অগাস্ট ২০২১
  • / 664

কুমিল্লা উত্তর প্রতিনিধি।।

কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের বুড়িচং উপজেলার ময়নামতি এলাকায় সড়কে ব্যারিকেড দিয়ে ছিনতাইকালে দুই ছিনতাইকারীকে আটক করেছে দেবপুর ফাড়ী পুলিশ। সোমবার মাধ্যরাতে তাঁদের আটক করে পুলিশ।

পুলিশ জানায়, নোয়াখালী জেলার লক্ষী নারায়নপুর গ্রামে এনামুল হকের পুত্র মোঃ তানজিদ হোসেন রনি (২৩) তিন বন্ধুকে সাথে নিয়ে দুই মোটরসাইকেল যোগে সিলেট যাচ্ছিলো। সোমবার রাত দেড়টায় কুমিল্লা সিলেট মহাসড়কের ময়নামতি ইউনিয়নের ঝুমুর এলাকায় আসলে একদল ছিনতাইকারী তাঁদের মোটরসাইকেলের গতীরোধ করে ছিনতায়ের চেষ্টা চালায়।

এ সময় রনি কৌশলে পালিয়ে গিয়ে দেবপুর পুলিশ ফাড়ীতে আশ্রয় নেয়। এসময় দুই ছিনতাইকারী পিছু নিয়ে ফাঁড়ী এলাকায় গেলে পুলিশ তাঁদের আটক করে। পরে পুলিশ ঘটস্থালে আসলে বাকী ছিনতাইকারীরা পালিয়ে যায়।

আটককৃতরা হলো বুড়িচং উপজেলার পূর্ব-শাহদৌলতপুর গ্রামের সিদ্দিকুর রহমানের পুত্র আমিনুল ইসলাম (৪০) ও মৃত ওমর হায়দারের পুত্র আবু কাউছার রোকন (২৫)।

বুড়িচং থানার উপ-পরিদর্শক (এস আই) কাজী হাসান উদ্দিন জানান, এ ঘটনায় বুড়িচং থানায় মামলা দায়ের পূর্বক আটককৃতদের বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজরে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

কুমিল্লা-সিলেট মহাসড়কের ময়নামতি এলাকায় ছিনতাইকালে আটক দুই

তারিখ : ১২:৫৪:৪৪ অপরাহ্ন, বুধবার, ১১ অগাস্ট ২০২১