০৭:৩২ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা মাহদী গ্রেপ্তার

কুমিল্লার গোমতী নদী দিয়ে শুরু হলো ভারতে সিমেন্ট রপ্তানি

  • তারিখ : ০৩:০৯:৩০ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২০
  • / 794

কুমিল্লা ব্যুরো:

কুমিল্লার গোমতী নদী দিয়ে প্রথমবারের মতো নৌপথে পণ্য রপ্তানি হল ভারতের ত্রিপুরার সাথে। শনিবার পরীক্ষামূলকভাবে গোমতী নদীপথে বাংলাদেশ থেকে সোনামুড়া গেল ১০ মেট্রিক টন সিমেন্ট। গোমতী নদীপথে কুমিল্লার দাউদকান্দি থেকে ভারতের ত্রিপুরার সিপাহিজলা জেলার সোনামুড়া পর্যন্ত পণ্য আমদানি-রপ্তানি হবে।

শনিবার দুপুরে প্রিমিয়ার সিমেন্ট কোম্পানির একটি ট্রলার/ বার্জ ১০ টন সিমেন্ট নিয়ে ভারতের ত্রিপুরার উদ্দেশ্যে যাত্রা করে।

বাংলাদেশি ব্যবসায়ীদের পাশাপাশি ভারতেরও আগ্রহ থাকায় এই নৌপথ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
দাউদকান্দি থেকে গোমতী নদী দিয়ে তিতাস মুরাদনগর, দেবীদ্বার, ব্রাহ্মণপাড়া, বুড়িচং, কুমিল্লা সদর ও বিবিরবাজার হয়ে সোনামুড়ায় যাচ্ছে সিমেন্ট বোঝাই নৌযানটি।

এর আগে কুমিল্লার গোমতী নদীর বিবির বাজার অংশে বিআইডাব্লিউটিএ এর চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক বেলুন উড়িয়ে উদ্বোধন করেন সিমেন্ট বোঝাই ট্রলারটিকে বিদায় জানান, এসময় কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর সহ কাস্টমস এক্সসাইজ এন্ড ভ্যাট কমিশনারেট ও ইমিগ্রেশন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের সাথে ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গুলী দাস জানান, বাংলাদেশ ভারতের জন্য আজ একটি ঐতিহাসিক দিন। সাধারণত দু’দেশে মধ্যে ট্রাকে পণ্য আমদানি রপ্তানি করা হয়। নৌ পথ চালু হলে তা হবে সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব। করোনা মহামারীতেও দু’দেশেরে মধ্যে বাণিজ্যিক সংযোগ অব্যাহত আছে।

শেয়ার করুন

কুমিল্লার গোমতী নদী দিয়ে শুরু হলো ভারতে সিমেন্ট রপ্তানি

তারিখ : ০৩:০৯:৩০ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২০