০৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

কুমিল্লার দেবিদ্বারে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে একজন নিহত

  • তারিখ : ০৫:১৫:০৭ অপরাহ্ন, বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২
  • / 492

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দেবিদ্বার উপজেলার ইউছুফপুর ইউনিয়নে নৌকা ও ঘোড়া প্রতীকের দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সুরুজ মিয়া (৬০) নামে নৌকা প্রার্থীর এক সমর্থক নিহত হয়েছেন। ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সুমনসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১১টার দিকে ইউছুফপুর গ্রামে নৌকা প্রতীকের প্রার্থী কবির হোসেন ও ঘোড়া প্রতীকের প্রার্থী মাজহারুল মামুনের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। এতে সুরুজ মিয়া (৬০) আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নৌকা প্রতীকের প্রার্থী কবির হোসেন বলেন, সুরুজ মিয়াকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়। পড়ে গিয়ে তিনি মারা যান।

দেবিদ্বার থানার এ এস আই মোফাজ্জল হোসেন বলেন, একজন নিহত হয়েছেন। কিভাবে নিহত হয়েছেন এখনো জানতে পারিনি।

শেয়ার করুন

কুমিল্লার দেবিদ্বারে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে একজন নিহত

তারিখ : ০৫:১৫:০৭ অপরাহ্ন, বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২