০২:২৯ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

কুমিল্লার দেবিদ্বারে সেতু ভেঙে ট্রাক্টর চালক নিহত

  • তারিখ : ০৩:৩৭:১৯ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২০
  • / 599

নিজস্ব প্রতিবেদক :

কুমিল্লার দেবিদ্বারে সেতু ভেঙে বালু বোঝাই একটি ট্রাক্টর খাদে, চালক নিহত। রবিবার সকাল ১০ টার দিকে উপজেলার গুনাইঘর উত্তর ইউনিয়নের গুনাইঘর বাজার থেকে বাঙ্গুরী যাওয়ার পথে চান্দার বাড়ি সংলগ্নে এ ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধারের চেষ্টা চালাচ্ছে বলে জানান দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ মো. জহিরুল আনোয়ার।

প্রত্যাক্ষদর্শীরা জানান, গুনাইঘর বাজার থেকে বাঙ্গুরী গ্রামে যাওয়ার পথে চান্দার বাড়ির সংলগ্নে এ সেতুটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ হওয়ায় ভারী যান চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। স্থানীয়রা সেতুটির ওপরে বাঁশের বেঁড়া দিয়ে বিপদ সংকেত হিসেবে লাল কাপড় লাগিয়ে ছিলো। এরপরও কিছু চালক সেতুর উপরে থাকা লাল কাপড়ের বাঁশের বেঁড়া সরিয়ে মারাত্মক ঝুঁকি নিয়ে বিভিন্ন যানবাহনসহ ভারী যানবাহন চলাচল করছিলো।

সকালে বালু বোঝাই ওই ট্রাক্টরটি সেতুটির উপরে উঠা মাত্রই ট্রাক্টরের সামনের অংশটি সেতু ভেঙে নিচের দিকে ধেঁবে যায় এতে ট্রাক্টরের হেলপাররা লাফিয়ে বাঁচতে পারলেও ভাঙা সেতু ও ট্রাক্টরের নিচে চাপা পড়ে চালক রাসেল। এতে ঘটনাস্থলেই রাসেল মিয়া মারা যান।

ইউপি চেয়ারম্যান মো. খোরশেদ আলম সরকার জানান, সেতুটি মারাত্মক ঝুঁকিপূর্ণ ছিলো। আমি নিজেই সেতুটির চারপাশে বিপদ সংকেত হিসেবে বাঁশের বেড়া দিয়েছি। তারপরও চালকরা এ বেড়া সরিয়ে ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে চলাচল করছিলো।

দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান জানান, সেতুটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করার পরও কিছু চালক অবৈধভাবে মালামাল পরিবহন করায় এ দুর্ঘটনা ঘটেছে। সেতুটি পুনরায় সংস্কার কাজের জন্য প্রক্রিয়া চলছিলো।

শেয়ার করুন

কুমিল্লার দেবিদ্বারে সেতু ভেঙে ট্রাক্টর চালক নিহত

তারিখ : ০৩:৩৭:১৯ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২০