০৭:১১ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা মাহদী গ্রেপ্তার কুমিল্লার ৩টি আসনে জামায়াতের প্রার্থীসহ ১১ জনের মনোনয়ন বাতিল

কুমিল্লার নাঙ্গলকোটে করোনা আক্রান্ত দুইশ’ ছাড়াল

  • তারিখ : ১২:৪৬:১৭ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২০
  • / 451

নাঙ্গলকোট প্রতিনিধি :
কুমিল্লার নাঙ্গলকোটে করোনা আক্রান্তের সংখ্যা ২০১ জনে দাঁড়িয়েছে। উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৭ জন। জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গত ১০ মে পর্যন্ত কুমিল্লা জেলায় নাঙ্গলকোট একমাত্র করোনামুক্ত উপজেলা ছিল। ১১ মে দুইজন আক্রান্তের মধ্য দিয়ে এখানে করোনার প্রকোপ শুরু হয়। বাড়তে বাড়তে তা দুইশ’ ছাড়িয়েছে। উপজেলায় এ পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩১৪টি। রিপোর্ট এসেছে ১২৪০টি। তাদের মধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ২০১ জন। রিপোর্ট নেগেটিভ ১০৩৮টি। এখনো রিপোর্ট প্রক্রিয়াধীন ৭৪টি। এ পর্যন্ত করোনায় মৃত্যুবরণ করেছেন ৭ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১৩৫ জন। অন্য ৬৬ জনকে হোম আইসলোশানে চিকিৎসা দেয়া হচ্ছে।

নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লামইয়া সাইফুল জানান, নাঙ্গলকোটে উদ্বেগজনক হারে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে সতর্কতার বিকল্প নেই। এজন্য তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন।

শেয়ার করুন

কুমিল্লার নাঙ্গলকোটে করোনা আক্রান্ত দুইশ’ ছাড়াল

তারিখ : ১২:৪৬:১৭ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২০