১২:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা মাহদী গ্রেপ্তার

কুমিল্লার রানা হত্যায় সাত আসামির মৃত্যুদণ্ড, পাঁচজনের যাবজ্জীবন

  • তারিখ : ০৬:৩২:৩১ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩
  • / 477

কুমিল্লা প্রতিনিধি  :

কুমিল্লায় মাদরাসাছাত্র হত্যায় সাত আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় আরও পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রত্যেককে ৩০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (১৮ জুন) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় ঘোষণা করেন। মৃত্যু দণ্ডপ্রাপ্তরা হলেন- জুয়েল, শুভ, কাজল, সিপন, মোর্শেদ, আলা উদ্দন ও রিপন। অপরদিকে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- বাদল, ইকবাল, জহিরুল ইসলাম, আনোয়ার ও সোহেল।

রাষ্ট্রপক্ষের সহকারী কৌঁসুলি অ্যাডভোকেট মো. জাকির হোসেন জানান, ২০১৬ সালের ৪ মে কুমিল্লা শহরতলীর সাতোরা চম্পক নগরের উত্তরণ হাউজিং সোসাইটি এলাকায় খুন হন রানা খান (২০) নামের এক মাদরাসাছাত্র। এ ঘটনায় নিহতের বাবা জাহাঙ্গীর খান বাদী হয়ে কুমিল্লা কোতোয়ালী থানায় ১৭ জনকে আসামি করে মামলা করেন।

ওই মামলায় দীর্ঘ শুনানির শেষে রোববার দুপুর সাড়ে ১২টা দিকে আদালত সাত আসামির মৃত্যুদণ্ড ও পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড দেন। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৩০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

শেয়ার করুন

কুমিল্লার রানা হত্যায় সাত আসামির মৃত্যুদণ্ড, পাঁচজনের যাবজ্জীবন

তারিখ : ০৬:৩২:৩১ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩