০৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

কুমিল্লার হোমনা উপজেলার ইউএনও তাপ্তি চাকমা করোনায় আক্রান্ত

  • তারিখ : ০৫:৫৭:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২০
  • / 723

নিজস্ব প্রতিবেদক :
কুমিল্লার হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপ্তি চাকমা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ইউএনও ও তার সরকারি গাড়িচালক, পিয়ন, নাইটগার্ডসহ নতুন মোট ২০ জন করোনা আক্রান্তের রিপোর্ট পাওয়া এসেছে। এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০৯ জনে। ইউএনও তাপ্তি চাকমা উপজেলায় তার সরকারি বাসভবনে এবং বাকিরা নিজ নিজ বাসায় হোম কোয়ারেন্টাইনে আছেন। রবিবার ইউএনও তাপ্তি চাকমা তার কোভিড-১৯ পজিটিভের বিষয়টি নিশ্চিত করেছেন।

বাসায় ইউএনও’র দুই বছরের দুগ্ধপোষ্য একটি পুত্র সন্তান, স্বামী, শাশুড়ি ও কাজের মেয়ে রয়েছেন। তারা সকলেই ভালো আছেন। রবিবার তাদেরও কভিড ১৯ পরীক্ষার জন্য নমুনা দেন। তিনি তার দুগ্ধপোষ্য পুত্র সন্তান ও পরিবারের সবার জন্য দোয়া চেয়েছেন। পাশাপাশি উপজেলার সকলকে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।

উপজেলা নির্বাহী অফিসার তাপ্তি চাকমা বলেন, ‘আমার করোনা পজিটিভ এসেছে। তবে তেমন কোনো উপসর্গ নেই আমার। শুধু সাধারণ হালকা গলাব্যথা আছে। তবে শারীরিক ও মানসিকভাবে সুস্থ আছি। ২৫ জুন আমিসহ আমার গাড়িচালক, পিয়ন ও নাইট গার্ডের নমুনা পরীক্ষা করাই। আমাদের ক্লোজ কন্টাক্টে যারা আসেন তাদেরও পরীক্ষার জন্য বলি। যেহেতু জ্বর, কাশি কিছুই নেই- তাই ডক্টর শুধু ভিটামিন, জিংক, ভিটামিন-সি এই জাতীয় ওষুধ দিয়েছেন। সাথে গরম পানি খেতে বলেছেন; তাই করছি।

শেয়ার করুন

কুমিল্লার হোমনা উপজেলার ইউএনও তাপ্তি চাকমা করোনায় আক্রান্ত

তারিখ : ০৫:৫৭:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২০