০৪:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা মাহদী গ্রেপ্তার

কুমিল্লায় কাউন্সিলর সোহেল হত্যা মামলার আসামি গ্রেফতার

  • তারিখ : ০১:৪৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৪ নভেম্বর ২০২১
  • / 546

কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লা সিটি কর্পোরেশনের কাউন্সিলর সৈয়দ মো. সোহেলসহ দুজনকে গুলি করে হত্যার ঘটনায় সুমন (৩২) নামে একজন এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৪ নভেম্বর) সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সুমন কাউন্সিলর সোহেল হত্যা মামলার ৪ নম্বর আসামি। তিনি কুমিল্লা মহানগরীর ১৬নং ওয়ার্ডের সুজানগর পূর্বপাড়া বৌবাজার এলাকার মৃত কানু মিয়ার ছেলে।

কুমিল্লা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল ১০টার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুমনকে গ্রেফতার করা হয়। সুমন কাউন্সিলর সোহেল হত্যা মামলার ৪ নম্বর আসামি।

সোহান সরকার আরও জানান, মঙ্গলবার রাত সোয়া ১২টার দিকে কাউন্সিলর সৈয়দ মো. সোহেলের ছোটভাই সৈয়দ মো. রুমন বাদী হয়ে কোতয়ালি মডেল থানায় ১৬নং ওয়ার্ডের শাহ আলমসহ ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০ জনকে আসামি করে মামলাটি দায়ের করা হয়। এ মামলায় অভিযুক্ত অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

শেয়ার করুন

কুমিল্লায় কাউন্সিলর সোহেল হত্যা মামলার আসামি গ্রেফতার

তারিখ : ০১:৪৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৪ নভেম্বর ২০২১