০৭:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা মাহদী গ্রেপ্তার

কুমিল্লায় ক্লাসরুমে পাঁচ ছাত্রীর টিকটিক ভিডিও ভাইরাল

  • তারিখ : ১০:১৫:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১
  • / 3092

কুমিল্লা প্রতিনিধি :

পরনে স্কুল ড্রেস, চোখে কালো চশমা। শ্রেণিকক্ষে এমন পোশাকে হিন্দি গানের সঙ্গে নানান অঙ্গভঙ্গি করে নাচছে পাঁচ ছাত্রী। তাদের বানানো এক মিনিট ২০ সেকেন্ডের সেই টিকটক ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে, যা নিয়ে চলছে ব্যাপক সমালোচনা।

খোঁজ নিয়ে জানা গেছে, ওই পাঁচ ছাত্রী কুমিল্লার টমসমব্রিজ এলাকায় অবস্থিত ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। তারা সবাই এসএসসি পরীক্ষার্থী। স্কুলের শ্রেণিকক্ষ ও বারান্দায় ওই ভিডিও তৈরি করেছেন তারা।

তবে স্কুলের শ্রেণিকক্ষে বানানো এ ভিডিও নিয়ে চলছে ব্যাপক সমালোচনা। ভিডিওটির কমেন্ট বক্সে অনেকে লিখেছেন, কুমিল্লার আদর্শ বিদ্যাপিঠ হিসেবে ‘ইবনে তাইমিয়া’ সবার কাছে পরিচিত। সেখানে এমন ভিডিও বানানো মানা যায় না। এটি শিক্ষার্থীদের জন্য খারাপ বার্তা দেবে।

জানতে চাইলে ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শফিকুল আলম হেলাল বলেন, ‘প্রতিষ্ঠানের প্রধান হিসেবে বিষয়টি নিয়ে আমি খুব বিব্রত। ওই পাঁচ ছাত্রীর অভিভাবককে ডেকে সর্বোচ্চ সতর্ক করেছি। আগামীতে তারা এমন কাজ করলে স্কুল কর্তৃপক্ষ কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে।’

শেয়ার করুন

কুমিল্লায় ক্লাসরুমে পাঁচ ছাত্রীর টিকটিক ভিডিও ভাইরাল

তারিখ : ১০:১৫:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১