১২:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

কুমিল্লায় গেইম খেলতে না দেয়ায় মাদ্রাসার ছাত্রের আত্মহত্যা

  • তারিখ : ১০:৩১:৩৬ অপরাহ্ন, বুধবার, ৫ মে ২০২১
  • / 666

মো. জাকির হোসেন।।

কুমিল্লার বুড়িচংয়ে মোহাম্মদ সাগর (১৪) নামে এক মাদ্রাসা ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলাব বিকেলে উপজেলার সদর ইউনিয়নের পূর্নমতি গ্রাম থেকে নিহতের মরদেহ উদ্ধার করে বুড়িচং থানা পুলিশ।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, জেলার বুড়িচং উপজেলার সদর ইউনিয়ন পূর্ণমতি গ্রামের মোঃ শাহ আলম মিয়ার ছেলে মোহাম্মদ সাগর মাদ্রাসা থেকে লক ডাউনে ছুটিতে বাড়িতে অবস্থান করছিলো।

অবসর সময়ে নাগর মায়ের মোবাইলে অনলাইন গেইমস খেলতো। মঙ্গলবার মায়ের মোবাইল দিয়ে গেইম খেলার সময় মা মোবাইল দিতে অস্বীকার করায় মা ও ছেলের মাঝে তর্কবির্তক হয়। এতে অভিমান করে সাগর নিজ ঘরে সকলের অগোচরে দরজা বন্ধ করে ফ্যানের সঙ্গে গলায় দড়ি পেঁচিয়ে ফাঁস লাগায়।

পরে এলাকাবাসী ও পরিবারের লোকজন ঘরের দরজা ভেঙ্গে তার ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে তাঁকে উদ্ধার করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাঁকে মৃত ঘোষনা করে।

খবর পেয়ে বুড়িচং থানার এসআই বাদল ও এসআই মামুন বিকেল সোয়া ৫ টায় বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করে। নিহত সাগর কুমিল্লা শুভপুর হাফেজিয়া বড় মাদ্রাসার ছাত্র ছিলেন।

এ বিষয়ে বুড়িচং থানার ওসি মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত সাগরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

কুমিল্লায় গেইম খেলতে না দেয়ায় মাদ্রাসার ছাত্রের আত্মহত্যা

তারিখ : ১০:৩১:৩৬ অপরাহ্ন, বুধবার, ৫ মে ২০২১