০৯:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা মাহদী গ্রেপ্তার

কুমিল্লায় চিকিৎসককে পেটানোর ঘটনায় গ্রেফতার ৩ আসামী কারাগারে

  • তারিখ : ০৬:০৬:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১
  • / 547

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় একটি বেসরকারি হাসপাতালে (মনিপাল এএফসি হসপিটাল) করোনা আক্রান্ত রোগীর স্বজনদের হামলায় মোঃ তানভীর আকবর নামে এক চিকিৎসক আহত হয়েছেন।

এ সময় দুষ্কৃতকারীরা হাসপাতালেও ভাংচুর চালায়। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ৩ জন এজাহার নামীয় আসামীকে গ্রেফতার করে। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান সরকার।

গ্রেফতারকৃতরা হলেন নগরীর নোয়াগাঁও এলাকার ডাঃ এম এ হোসাইনের ছেলে মোঃ মোজাম্মেল হোসাইন অয়ন, আবদুল্লাহ আল মামুন অনন্ত, আবদুল কাদের অনিক।

অতিরিক্ত পুলিশ সুপার সোহান সরকার জানান, রবিবার রাত ৯ টায় করোনা আক্রান্ত রোগীর স্বজনরা চিকিৎসক মোঃ তানভীর আকবরকে মারধর করে। এ ঘটনায় ওই চিকিৎসক বাদী হয়ে ৩ জনের নামোল্লেখ এবং অজ্ঞাত ৪/৫ জনের নামে কোতয়ালী থানায় মামলা দায়ের করে।

পরে পুলিশ অভিযান চালিয়ে ঘটনার পরদিন সোমবার বিকেলে নোয়াগাঁও নিজ বাড়ি থেকে আবদুল্লাহ আল মামুন অনন্তকে গ্রেফতার করে। এছাড়াও সোমবার রাতেই অভিযান চালিয়ে মামলার অপর আসামী মোজাম্মেল হোসেন অয়ন ও আবদুল কাদের অনিককে ঢাকার মগবাজার থেকে গ্রেফতার করা হয়।

শেয়ার করুন

কুমিল্লায় চিকিৎসককে পেটানোর ঘটনায় গ্রেফতার ৩ আসামী কারাগারে

তারিখ : ০৬:০৬:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১