১১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা মাহদী গ্রেপ্তার কুমিল্লার ৩টি আসনে জামায়াতের প্রার্থীসহ ১১ জনের মনোনয়ন বাতিল

কুমিল্লায় ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত

  • তারিখ : ০৯:১৪:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০১৯
  • / 1125

জাহাঙ্গীর আলম ইমরুল :
“সত্য মিথ্যা যাচাই আগে ইন্টারনেটে শেয়ারপরে” এই শ্লোগানে কুমিল্লাসহ সারা দেশে পালিত হয়েছে তৃতীয় ডিজিটাল বাংলাদেশ দিবস।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর সহ যোগিতায় কুমিল্লা জেলা প্রশাসন আয়োজিত তৃতীয় ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে বৃহষ্পতিবার সকাল ১০ টায় কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমী থেকে একটি র‌্যালি বের হয়ে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা, জেলা সমাজ সেবা অফিস ,আইসিটি ক্লাব, কুমিল্লা কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, জেলা রোভার, স্কাউট, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজসহ বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রী ও শিক্ষক বৃন্দ মধ্যে র‌্যালিতে অংশ গ্রহণ করে।
পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ডিজিটাল বাংলাদেশ শীর্ষকএকটি সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার) পিপিএম। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ নুরুজ্জামান।

শেয়ার করুন

কুমিল্লায় ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত

তারিখ : ০৯:১৪:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০১৯