১১:১৮ অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

কুমিল্লায় ড্রামট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত

  • তারিখ : ০৭:১৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২
  • / 551

কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লালমাই ফয়েজগঞ্জ নামক স্থানে ড্রামট্রাক চাপায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় এক আরোহী ও অপর মোটর সাইকেলের চালকসহ ২ জন গুরুতর আহত হয়। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বেলা একটার দিকে লাকসামের অদূরে ফয়েজগঞ্জ পেট্রোল পাম্প সংলগ্নে।

প্রত্যক্ষদর্শী শানু বেগম ও স্থানীয় লোকজন জানান, জোহরের আজানের কয়েক মিনিট আগে পেট্রোল পাম্পের পাশে পেরুল রাস্তা দিয়ে গ্যাস সিলিন্ডার ভর্তি একটি পিকআপ (চট্ট মেট্রো-ম-১১-০৪৪০) মূল সড়কে ওঠে। এ সময় পিকআপটি রাস্তায় চলমান দু’টি মোটর সাইকেলকে ধাক্কা দেয়। একই সময়ে লাকসামগামী একটি ড্রামট্রাক (কুমিল্লা-ট-১১-০৪১০) মোটর সাইকেল চাপা দিয়ে চলে যায়।

এতে একটি মোটরসাইকেলের (কুমিল্লা-হ-১৪-০০৮৭) চালক স্বপন মিয়া (৪৫) ঘটনাস্থলে মারা যায়। তিনি সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর কাশিপুরের মমতাজ মিয়ার ছেলে। অপর মোটর সাইকেল আরোহীকে (অজ্ঞাত) গুরুতর আহতাবস্থায় কুমিল্লা পাঠানো হয়। একই সময়ে পাম্পে তেল নিতে যাওয়া অপর মোটর সাইকেলের চালক লাকসাম সাবরেজিস্ট্রি অফিসের দলিল লেখক মানিক আহত হন। স্থানীয় ক্লিনিকে তাকে চিকিৎসা দেয়া হয়।

লালমাই হাইওয়ে থানার উপপরিদর্শক মোস্তফা কামাল জানান, দুর্ঘটনাকবলিত মোটর সাইকেল দু’টি ও ড্রামট্রাক উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

কুমিল্লায় ড্রামট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত

তারিখ : ০৭:১৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২