০২:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

কুমিল্লায় তিন গরু ও পিকআপসহ এক চোর আটক

  • তারিখ : ১২:০৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১
  • / 512

কুমিল্লা উত্তর প্রতিনিধি।।

কুমিল্লার বুড়িচং উপজেলার গারোচৌ এলাকা থেকে তিনটি গরু চুরি করে পালানোর সময় পিকআপসহ এক চোরকে আটক করেছে পুলিশ।

দেবপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোঃ জাবেদ উল ইসলাম জানান, ফাড়ি পুলিশের একটি দল রোববার রাত্রিকালীন টহল পরিচালনাকালে জানতে পারে উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের গারোচৌ গ্রামের আবুল কাশেমের গোয়াল ঘর থেকে চুরের দল তিনটি গরু চুরি করে পালিয়েছে।

এ খবরে দেবপুর পুলিশ ফাঁড়ীর উপ-পরিদর্শক (এস আই) রাজিব চৌধূরী, সহকারী উপ-পরিদর্শক (এ এস আই) সুমন চাকমা সঙ্গীয় ফোর্সসহ কুমিল্লা সিলেট মহাসড়কের ময়নামতি এলাকায় চেকপোস্ট বসায়। চুরের দল পুলিশের চেকপোস্টের বিষয়টি বুঝতে পেয়ে গোমতী নদীর বেরিবাঁধ দিয়ে পিকআপ যোগে পালিয়ে যায়।

পরে পুলিশ কোতয়ালী থানাধীন আমতলী এলাকায় নদীর বেরিবাঁধের উপর অবস্থান নেয়। ভোর পৌনে ৪ টায় গরুভর্তি পিকআপটিকে থামানোর সংকেত দিলে পিকআপটি না থামিয়ে পুলিশের গাড়ীটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার সময় উল্টে বেরিবাঁধের নিচে পড়ে যায়। পুলিশ এসময় ধাওয়া করে মোঃ ইউসুফ(৪২) নামে এক চোরকে আটক করে ও কয়েকজন পালিয়ে যায়।

আটককৃত ইউসুফ নোয়াখালী জেলার কবিরহাট থানার বড় রামদবপুর গ্রামের আবদুর রশিদের ছেলে মোঃ ইউসুফ(৪২)। এ সময় চুরি করে আনা পিকআপসহ তিনটি গরু, বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ।

শেয়ার করুন

কুমিল্লায় তিন গরু ও পিকআপসহ এক চোর আটক

তারিখ : ১২:০৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১