০৯:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা মাহদী গ্রেপ্তার

কুমিল্লায় নিত্য প্রয়োজনীয় পন্যের ভ্রাম্যমান দোকান উদ্বোধন করেন এমপি বাহার

  • তারিখ : ০৫:০৩:২৫ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২০
  • / 1234

দেলোয়ার হোসেন জাকির :

করোনাভাইরাস প্রাদুর্ভাব জনিত কারনে কুমিল্লায় নিত্য প্রয়োজনীয় পন্যের ভ্রাম্যমান দোকান উদ্বোধন করা হয়েছে। কুমিল্লা নগরীর প্রতিটি এলাকার ঘরে ঘরে নিত্য প্রয়োজনীয় পন্য সামগ্রী পৌছে দেবে এ ভ্রাম্যমান দোকান।
সোমবার দুপুরে নগরীর চর্থায় ভ্রাম্যমান এ দোকানের উদ্বোধন করে কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার। “আপনি ঘরে থাকুন-দোকান যাবে আপনার ঘরে” স্লোগানে করোনাভাইরাস প্রাদুর্ভাব থেকে মানুষকে মুক্ত রাখা ও প্রতিরোধে কুমিল্লা জেলা প্রশাসনের পরিকল্পনায় ও কুমিল্লা জেলা দোকান মালিক ফেডারেশনের পরিচালনায় এ উদ্দ্যেগ নেয়া হয়েছে। ডাল, লবন, রসুন, পেঁয়াজ, টমেটো ও আলুসহ চারটি ট্রাকে করে নগরীর প্রতিটি পাড়া মহল্লায় নির্ধারিত মূল্যে মানুষের কাছে পৌছে দেয়া হবে।
নিত্য প্রয়োজনীয় পন্যের ভ্রাম্যমান দোকান উদ্বোধন করে এমপি বাহার বলেন, কুমিল্লা মানুষের নিরাপত্তার কথা ভেবেই এই ভ্রাম্যমান দোকানের মাধ্যমে নগরবাসীর কাছে নিত্য প্রয়োজনীয় পন্য পৌছে দেয়ার ব্যবস্থা করা হয়েছে। এমপি বাহার বলেন, আপনারা সকলে ঘরে থাকুন সকলকে নিরাপদ রাখুন। উদ্বোধনী অনুস্ঠানে উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা দোকান মালিক ফেডারেশনের আতিক উল্লাহ খোকন, মহানগর আওয়ামী লীগ নেতা কাইয়ূম খান বাবুল।

শেয়ার করুন

কুমিল্লায় নিত্য প্রয়োজনীয় পন্যের ভ্রাম্যমান দোকান উদ্বোধন করেন এমপি বাহার

তারিখ : ০৫:০৩:২৫ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২০