১২:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা মাহদী গ্রেপ্তার

কুমিল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

  • তারিখ : ০৪:৩১:২৮ অপরাহ্ন, বুধবার, ৭ জুলাই ২০২১
  • / 542

কুমিল্লা প্রতিনিধি:

নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার কুমিল্লা নগরীর ১০ নং ওয়ার্ড দারোগাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নির্মাণ শ্রমিক মো. আবদুল লতিফের বাড়ি নীলফামারী জেলার সদর উপজেলার উত্তর কালিকাপুর গ্রামে।

নিহতের চাচাতো ভাই মো. হাবিবুর রহমান জানান, বুধবার সকাল থেকে তারা কয়েকজন শ্রমিক ৯ তলার নির্মাণাধীন ভবনের ৫ তলায় কাজ করছিলেন। আবদুল লতিফ নিচ তলায় কাজ করছিলেন।

এ সময় তারা নিচে এসে দেখতে পান আবদুল লতিফ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেঝেতে পড়ে আছেন। লতিফকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুমিল্লা কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, আমরা বিষয়টি জেনেছি। খোঁজ নিয়ে বিস্তারিত জানাতে পারবো।

শেয়ার করুন

কুমিল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

তারিখ : ০৪:৩১:২৮ অপরাহ্ন, বুধবার, ৭ জুলাই ২০২১