০১:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা মাহদী গ্রেপ্তার

কুমিল্লায় ভিক্ষার টাকায় কেনা স্মার্টফোন ছিনতাই, উদ্ধারের পর ভাইরাল

  • তারিখ : ০২:১০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০২২
  • / 596

অনলাইন ডেস্ক :

শারীরিক প্রতিবন্ধী সোলেমান মিয়া (৪৮)। প্রতিদিন কুমিল্লা নগরীর টাউন হল গেটে রিকশায় বসে ভিক্ষা করেন। ভিক্ষার টাকা জমিয়ে শখের বসে ১৩ হাজার টাকায় কিনেছিলেন একটি স্মার্টফোন। অবসরে ফোনে গান শুনতেন।

শনিবার (৯ এপ্রিল) বিকেলে ফোনটি ছিনতাই হয়ে যায়। এ সময় তার চিৎকারে সড়কে দায়িত্বরত ট্রাফিক পুলিশ এগিয়ে আসেন। পরে অভিযান চালিয়ে ছিনতাইকারীকে আটক করে পুলিশ।

তাৎক্ষণিকভাবে ঘটনাটি জানাজানি না হলেও গত দুদিন ধরে ভিক্ষুকের হাতে স্মার্টফোনের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

ছবির কমেন্টে একজন লিখেছেন, ‘ইচ্ছা করছে ভিক্ষা করতে। আমার মোবাইলের চেয়েও তারটা দামি।’ আরেক লেখেন, ‘ভিক্ষুকের কাছে লাখ টাকার ফোন থাকলেও আশ্চর্য হওয়ার কিছু নেই। আমাদের মাথাপিছু আয় ২৬০০ ডলার।’

মঙ্গলবার (১২ এপ্রিল) রাতে কুমিল্লা ট্রাফিক পুলিশের এটিএসআই নুরু উদ্দিন বাহার ফোন উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘টাউন হল গেটে রিকশায় বসে প্রতিবন্ধী সোলেমান ভিক্ষা করেন। শনিবার সকালে হঠাৎ তার চিৎকার শুনে এগিয়ে যাই। এসময় তিনি বলেন, তার ব্যবহৃত ফোনটি ছিনতাই হয়ে গেছে। তাৎক্ষণিকভাবে কান্দিরপাড় এলাকায় অভিযান পরিচালনা করি। এক পর্যায়ে শামীম নামের এক ছিনতাইকারীকে আটক করে ফোনটি উদ্ধার করা হয়।’

ছিনতাইকারী শামীমকে কুমিল্লা কোতোয়ালি থানা পুলিশের হাতে সোপর্দ করা হয় বলেও জানান তিনি।

জাগো নিউজ

শেয়ার করুন

কুমিল্লায় ভিক্ষার টাকায় কেনা স্মার্টফোন ছিনতাই, উদ্ধারের পর ভাইরাল

তারিখ : ০২:১০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০২২