০৩:২১ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

কুমিল্লায় মায়ের সামনে আগুনে পুড়ে মরলো শেকলবন্দি কলেজছাত্র

  • তারিখ : ০২:৩৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১
  • / 535

অনলাইন ডেস্ক :

মায়ের সামনে আগুনে পুড়ে প্রাণ গেলো শেকলবন্দি কলেজ ছাত্রের। গতরাতে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে কুমিল্লার বুড়িচংয়ের খারেরা গ্রামে।

নিহত আলাউদ্দিন কালিকাপুর আবদুল মতিন খসরু কলেজের উচ্চ মাধ্যমিক ২য় বর্ষের ছাত্র।

পরিবারের ভাষ্য, আলাউদ্দিন মাস তিনেক আগে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। এজন্য তাকে ঘরের ভেতর শিকল দিয়ে বেঁধে রাখা হতো। গতরাত ৮টার দিকে হঠাৎ বৈদ্যুতিক মিটারে আগুন ধরে যায়। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে দু’টি ঘরে।

এ সময় আলাউদ্দিনের মা ও ভাইয়ের চিৎকারে এগিয়ে আসে আশেপাশের লোকজন। ছুটে আসে ফায়ার সার্ভিসও। দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। তবে ততক্ষণে সবকিছু পুড়ে ছাই। বাঁচানো যায়নি ঘরের মধ্যে শিকলবন্দি আলাউদ্দিনকেও। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ।

শেয়ার করুন

কুমিল্লায় মায়ের সামনে আগুনে পুড়ে মরলো শেকলবন্দি কলেজছাত্র

তারিখ : ০২:৩৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১