১০:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

কুমিল্লায় মোরগির খামার থেকে যুবকের মরদেহ উদ্ধার

  • তারিখ : ০১:২৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১
  • / 583

মো. জাকির হোসেন :

কুমিল্লার বুড়িচংয়ের ডুবাইরচর এলাকার একটি মোরগির খামার থেকে সজিব নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার বিকেল সাড়ে ৩ টায় দেবপুর ফাঁড়ী পুলিশ ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করেছে।

জানাযায়, রংপুর জেলার বদরগঞ্জ থানাধীন সন্তোষপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে মোঃ সজিব (১৬) দীর্ঘদিন ধরে বুড়িচং উপজেলার নিমসার এলাকায় ভাড়া থাকতো।

গত ৪/৫ মাস ধরে সে বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের ডুবাইরচর গ্রামের দক্ষিণপাড়া এলাকার আবদুল জব্বারের ছেলে মোঃ জসিম উদ্দিনের মোরগীর ফার্মে কাজ করে আসছিলো।

নিহতের বাবা বাবুল মিয়া জানান, সকাল ১০ টায় নিমসার থেকে ফার্মে কাজ করার জন্য রওনা হয়ে আসে সজিব। পরে লোক মাধ্যমে মৃত্যুর খবর জানতে পারেন তিনি।

ফার্মের মালিক জসিম উদ্দিন জানান, বুধবার বিকেলে সে ফার্মে এসে ভিতর থেকে দরজা বন্ধ দেখতে পায়। অনেক্ষন ডাকাডাকি করেও সারাশব্দ না পেয়ে মোরগির খাবার রাখার ঘরের এককোনে দিয়ে ছিদ্রকরে ভিতরে ঝুলন্ত অবস্থায় সজিবকে দেখতে পায়।

পরে পুলিশকে খবর দিলে দেবপুর ফাঁড়ীর ইনচার্জ পরিদর্শক আবদুল্লা আল মামুন, উপপরিদর্শক (এস আই) মোঃ কামাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌছে দরজা ভেঙ্গে ঝুলন্ত অবস্থা থেকে মরদেহটি নামায়।

দেবপুর পুলিশ ফাঁড়ীর ইনচার্জ পরিদর্শক আবদুল্লা আল মামুন জানান, ঘটনাস্থলে গিয়ে ঘরের তীরের সাথে ঝুলন্ত অবস্থায় মরদেহটি দেখতে পাই।

পরে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। ময়নাতদন্তে মৃত্যুর সঠিক কারন নিশ্চিত হওয়া যাবে।

শেয়ার করুন

কুমিল্লায় মোরগির খামার থেকে যুবকের মরদেহ উদ্ধার

তারিখ : ০১:২৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১