০৪:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

কুমিল্লায় সিএনজি ফিলিং স্টেশনে আগুনে দুইজন দগ্ধ

  • তারিখ : ১২:২৩:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২০
  • / 519

মো.জাকির হোসেন : কুমিল্লার বুড়িচং উপজেলার ডুবাইরচর এলাকায় খোরশেদ আলম সিএনজি ফিলিং স্টেশনে বৃহস্পতিবার বিকেলে কমপ্রেসার রুমে বিস্ফোরন হয়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এসময় সুইচ বন্ধ করতে গিয়ে সায়েদুল ও কামাল হোসেন নামের দু’জন অগ্নিদ্বগ্ধ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট ঘঁটনাস্থলে পৌঁছে ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।

এসময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ১ ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের ডুবাইরচর এলাকায় মহাসড়কের কুমিল্লাগামী অংশের পাশে খোরশেদ আলম সিএনজি ফিলিং ষ্টেশনে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩ টায় কমপ্রেসার রুমে বিষ্ফোরন ঘটে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তে আগুন ছড়িয়ে পড়ে।

এসময় সেখানে কর্মরত ইঞ্জিনিয়ার সায়েদুল ও ম্যানেজার কামাল হোসেন বৈদ্যুতিক সুইচ বন্ধ করার চেষ্টা করে। এতে তারা দু’জনেই অগ্নিদ্বগ্ধ হয়। খবর পেয়ে কুমিল্লা ও চান্দিনা থেকে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘঁনাস্থলে পৌঁছে এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। এদিকে আগুনের তীব্রতায় এসময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দু’পাশেই একঘন্টা যান চলাচল বন্ধ থাকে। এতে ঈদে ঘরমুখো মানুষের চরম দুর্ভোগ পোহাতে হয়।

এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক পিপিএম ও ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাফায়েত হোসেনের নেতৃত্বে পুলিশ যানবাহনসহ আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করতে দেখা গেছে। অগ্নিদ্বগ্ধ দু’জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

কুমিল্লা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক জসিম উদ্দিন জানান, ৪ টি ইউনিট প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে এনেছে। এজন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়। অগ্নিকান্ডের কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপনের বিষয়টি তদন্ত স্বাপেক্ষ জানা যাবে।

শেয়ার করুন

কুমিল্লায় সিএনজি ফিলিং স্টেশনে আগুনে দুইজন দগ্ধ

তারিখ : ১২:২৩:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২০