০৩:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা মাহদী গ্রেপ্তার

কুমিল্লায় ৪৯ তম জাতীয় সমবায় দিবস উদ্বোধন করে এমপি বাহার

  • তারিখ : ০৬:০৮:২৮ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২০
  • / 605

দেলোয়ার হোসেন জাকির :

“বঙ্গবন্ধুর দর্শন,সমবায়ে উন্নয়ন ” এ প্রতিপাদ্যকে নিয়ে কুমিল্লা টাউন হলে ৪৯ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার দুপুরে পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা-৬ সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর, প্রধান অতিথির বক্তব্যে সংসদ আ ক ম বাহাউদ্দীন বাহার বলেন, সমবায় এগুলে বাংলাদেশ এগুবে। স্বাধীনতা যুদ্ধের পর, বঙ্গবন্ধু সমবায় কে প্রতিষ্ঠা করে সুসম বন্টনের ব্যবস্থা করেছিলেন। কাগজে সমবায়ী না হয়ে, প্রকৃত সমবায়ীরা যেন সদস্য হয সেদিকে খেয়াল রাখতে হবে। সমবায়ের মাধ্যমে ফরমালিন মুক্ত মাছ, সব্জি সহ পন্য বিক্রির ব্যবস্থা করা যেতে পারে।

বিশেষ অতিথির বক্তব্যে রাখেন বাংলাদেশ সমবায় একাডেমি কুমিল্লার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হরিদাস ঠাকুর, আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আমিনুল ইসলাম টুটুল, সমবায়ী এডভোকেট নাজমুস সা-দাত। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন জেলা সমবায় কর্মকর্তা মোঃ আল আমীন। অনুষ্ঠান পরিচালনা করেন সমবায়ী আব্দুস ছাত্তার। পরে শ্রেষ্ঠ সমবায়ীদের মাঝে পুরস্কার বিতরন এর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

শেয়ার করুন

কুমিল্লায় ৪৯ তম জাতীয় সমবায় দিবস উদ্বোধন করে এমপি বাহার

তারিখ : ০৬:০৮:২৮ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২০