১১:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা মাহদী গ্রেপ্তার

ঘুর্ণিঝড়ের কবলে সিটির ২৫নং ওয়ার্ড

  • তারিখ : ১০:৪১:০৩ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২০
  • / 465

সহিদুল ইসলাম সাকিব :
কুমিল্লা সিটি করপোরেশনে ২৫ নং ওয়ার্ডের সদর দক্ষিণ থানা সংলগ্ন লইপুরা , ধর্মপুর এলাকায় ভোরে হঠাৎ ঝড়ো হাওয়ায় ছিন্নভিন্ন হয়ে গেল গরুর খামার, অটো গ্যারেজ, বিভিন্ন দোকানপাট সহ গ্রামের একাংশ স্থান এবং ঝড়োহাওয়ায় ফসলি জমিরও ব্যাপক ক্ষতি হয়েছে।
ভোরে সিটি কর্পোরেশনের ২৫ নং ওয়ার্ডের লইপুরা গ্রাম দিয়ে বয়ে যাওয়া ঝড়ো হাওয়ায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এলাকাটি।
রবিবার সকাল ৫ টার দিকে এ ঘটনা ঘটে, এতে গ্রামের মসজিদ, গরুর খামার, অটো গ্যারেজ সহ কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও ওই এলাকার বৈদ্যুতিক খুঁটি গুলি ছিন্নভিন্ন হয়ে রাস্তায় পড়ে রয়েছে। ফলে লইপুরা,ধর্মপুর সহ আশপাশ এলাকায় বিদ্যুৎ বন্ধ হয়ে আছে। সকালে সিটি করপোরেশনের ২৫ নং ওয়ার্ডের কাউন্সিলর এমদাদুল্লাহ এমদাদ ঘটনাস্থল পরিদর্শন করে সহযোগিতার আশ্বাস দিয়েছে এবং তাৎক্ষণিক গরুর খামারি কে ১০ হাজার টাকা আর্থিক অনুদান দিয়ে এসেছে।
রবিবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায় ২৫ নং ওয়ার্ডের লইপুরা, ধর্মপুর এলাকায় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আছে ঘরবাড়ি, গরুর খামার, মসজিদ, ঘরের আসবাবপত্র, অটো গ্যারেজ। অটোরিক্সা, সিএনজি ভেঙে পড়ে রয়েছে এক জায়গা থেকে অন্য জায়গায়, উপরে পড়ে আছে বৈদ্যুতিক খুঁটি পড়ে আছে বড় বড় গাছ। ঝড়োহাওয়ায় মসজিদ ফসলের জমিতে গিয়ে পরেছে। ঝড়ো হাওয়া থেকে বাঁচতে খামারের শ্রমিক, অটো গ্যারেজের শ্রমিক, দোকানের শ্রমিকরা জীবন বাঁচাতে কেউ খাটের নিচে কেউবা দৌড়ে গিয়ে কৃষি জমিতে আশ্রয় নেয়। গরুর খামার ও অটো গেরেজে প্রায় ১৫/২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান খামার ও গ্যারেজের সত্ত্বাধিকারী মহিউদ্দিন।

এব্যাপারে কাউন্সিলর এমদাদুল্লাহ এমদাদ বলেন লইপুরা, লক্ষীপুর, এলাকায় মসজিদ, গরুর খামার অটো গ্যারেজ সহ ১৩/১৪ টি দোকান ঝড়ো হাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এরইমধ্যে একটি খামার, একটি গ্যারেজ ঝড়ো হাওয়ায় উপড়ে ফেলেছে, এছাড়া পুরো গ্রামের একাংশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বৈদ্যুতিক খুঁটি গুলো পড়ে যাওয়ায় ওয়ার্ডের কয়েকটি গ্রাম বিদ্যুৎ থেকে বিচ্ছিন্ন রয়েছে। এলাকাবাসীর পক্ষ থেকে বৈদ্যুতিক খুঁটি গুলো তাড়াতাড়ি ঠিক করার জন্য জোর দাবি জানাচ্ছি। কাউন্সিলর এমদাদ আরো জানান কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার মহোদয় ও সিটি কর্পোরেশনের মেয়র জনাব মনিরুল হক সাক্কু ভাইয়ের সাথে কথা বলে তাদের সহযোগিতা করার ব্যবস্থা করা হবে।

শেয়ার করুন

ঘুর্ণিঝড়ের কবলে সিটির ২৫নং ওয়ার্ড

তারিখ : ১০:৪১:০৩ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২০