১১:৪২ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

চৌয়ারা বাজারে নিষিদ্ধ মাছ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

  • তারিখ : ০৭:৩৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪
  • / 950

নিজস্ব প্রতিবেদক।।

কুমিল্লা সদর দক্ষিণে বিষাক্ত পিরানহা মাছ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি থেকে বিরত থাকতে ব্যবসায়ীদের কঠোর নির্দেশনা দেয়া হয়।
মঙ্গলবার (২ জুলাই) বিকালে সদর দক্ষিণের চৌয়ারা বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুবাইয়া খানম।

তিনি জানান, স্থানীয় বাজারে বিষাক্ত পিরানহা ও অস্ট্রেলিয়ান মাগুর কেনাবেচা করছিলেন মাছ ব্যবসায়ীরা।
এ সময় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে মাছ ব্যবসায়ী আব্দুর রহিমকে
৫ হাজার টাকা এবং মাইনুদ্দিনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। তাদের কাছ থেকে ১৫ কেজি পিরানহা ও ১৮ কেজি নিষিদ্ধ অস্ট্রেলিয়ান মাগুর জব্দ করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। এ সময় সদর দক্ষিণ উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রেজাউল ইসলাম উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

চৌয়ারা বাজারে নিষিদ্ধ মাছ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

তারিখ : ০৭:৩৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪