০৪:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের পাশের পুকুর থেকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

  • তারিখ : ০৬:৫৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩
  • / 511

মো. জাকির হোসেন :

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম কোরপাই এলাকার ট্রাক টার্মিনালের সামনের পুকুরের মাঝ খান থেকে মঙ্গলবার বিকাল ৪ টায় ভাসমান এক ব্যক্তির(৩৫) লাশ উদ্ধার করেছে বুড়িচং থানার দেবপুর ফাঁড়ি পুলিশ। বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাবেদুল ইসলাম ও স্থানীয় সূত্র জানায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পাশে কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন এর কোরপাই ট্রাক টার্মিনাল এর সামনের একটি পুকুরের মাঝ খান থেকে মঙ্গলবার বিকাল ৪ টায় ভাসমান এক ব্যক্তির (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ স্থানীয় লোকজনের বরাদ দিয়ে জানান, যে এলাকাবাসী দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ জায়েদুল ইসলাম কে পুকুরে এক ব্যক্তির লাশ ভাসছে এখবর দিলে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এর নেতৃত্বে এস আই রুহুল আমিন চৌধুরী সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে ময়নাতদন্তের জন্য প্রেরণ করে।

নিমসার বাজারের ব্যবসায়ী, এম মামুন, রিক্সা চালক হাসান আহামেদ সহ আরও অনেকে জানিয়েছে যে গত ৩-৪ দিন ধরে তারা বাড়ি আসা যাওয়ার পথে মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত কোরপাই ট্রাক টার্মিনালের সামনের পুকুরের পানিতে প্রায় দাড়িয়ে থাকত। এছাড়া স্থানীয় ইউপি স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনেও তাকে ঘুরা ফেরা করতে স্থানীয় লোকজন দেখেছে।

ঘটনার খবর পেয়ে কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) কামরান হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন। অপর দিকে কুমিল্লা থেকে পিবি আই এর ইন্সপেক্টর মোঃ মোশাররফ হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেন।

বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ জাবেদুল ইসলাম স্থানীয় লোকজন এর বরাদ দিয়ে বলেন কোরপাই এলাকার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পাশের একটি পুকুর থেকে অজ্ঞাত (৩৫) ব্যক্তির লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ধারনা করা হচ্ছে পুকুরের পানিতে ডুবে তিনি মারা গেছে। এঘটনায় বুড়িচং থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের পাশের পুকুর থেকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

তারিখ : ০৬:৫৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩