০৫:০৬ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা মাহদী গ্রেপ্তার

নগরীর রাজগঞ্জ থেকে চাঁদা উত্তোলনকালে হাতেনাতে আটক ৩

  • তারিখ : ০৪:০৭:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২০
  • / 755

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা নগরীর রাজগঞ্জ এলাকায় দুটি পৃথক অভিযানে তিনজন চাঁদাবাজকে হাতেনাতে আটক করেছে র‌্যাব-১১ এর সিপিসি-২ এর একটি অভিযানিক দল।

বুধবার বিকালে শহরের রাজগঞ্জ বাজারে বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজীর টাকা উত্তোলনের সময় ৩ জন চাঁদাবাজকে আটক করা হয়।এসময়ে তাদের কাছ থেকে ৫টি মোবাইল ফোন, চাঁদাবাজী করে সংগৃহীত ১২ হাজার ৮০০ টাকা এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভিজিটিং কার্ড উদ্ধার করা হয়।

আটককৃতরা জেলার বাঙ্গরা বাজার থানার পান্ডুঘর গ্রামের আবুল কালামের ছেলে মোঃকাউছার @ আনিছ (৩৪), চট্টগ্রামের সাতকানিয়ার মৃত হাজী ভোমন আলীর ছেলে আহমদ হোসেন (৫৯) (বর্তমান ঠিকানা: ছোটরা মধ্যপাড়া, ২নং ওয়ার্ড, বাসা নং-৭৭১/১, কুমিল্লা সিটিকর্পোরেশন, কুমিল্লা) ও নগরীর ফৌজদারীর দিপক সরকারের ছেলে তুষার সরকার (২৩)।

র‌্যাব জানায়, আটককৃত কাউছার নিজেকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তার পরিচয় দিয়ে ভিজিটিং কার্ড প্রদর্শন করে,আহমদ হোসেন নিজেকে বাংলাদেশ পুলিশের কর্মকর্তা পরিচয় দিয়ে তুষার সরকার (২৩)সহ সংঘবদ্ধভাবে কুমিল্লা শহরের রাজগঞ্জসহ বিভিন্ন স্থানে দীর্ঘদিন যাবৎ ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা উত্তোলন করে আসছিল।

এই বিষয়ে তাদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব।

শেয়ার করুন

নগরীর রাজগঞ্জ থেকে চাঁদা উত্তোলনকালে হাতেনাতে আটক ৩

তারিখ : ০৪:০৭:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২০