০৯:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা মাহদী গ্রেপ্তার

নগরীর ২১নং ওয়ার্ডে সিএনজি শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার প্রদান

  • তারিখ : ০৪:০০:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৮ জুলাই ২০২১
  • / 496

মোস্তাকিমুল নাফিস :

করোনা পরিস্থিতিতে সরকার ঘোষিত কঠোর লকডাউনে কর্মহীন সিএনজি শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার প্রদান করা হয়েছে। কুমিল্লা জেলা প্রশাসকের পক্ষ থেকে বুধবার (২৮ জুলাই) কুমিল্লা মহানগরীর ২১নং ওয়ার্ডের শাকতলা উচ্চ বিদ্যালয় মাঠে, স্বাস্থ্য বিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে ১’শ ৩০জন সিএনজি শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর এ উপহার প্রদান করা হয়।

প্রধানমন্ত্রীর উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও সরকারের উপ-সচিব মোহাম্মদ শওকত ওসমান, সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ, সদর দক্ষিণ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসলিমুন্নেছা,২১নং ওয়ার্ড কাউন্সিলর কাজী মাহাবুবুর রহমান,২১ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মোঃ কবির হোসেন ভূঁইয়া, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মজুমদার।

এ সময় ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মনির উদ্দিন রমিজ,সমাজসেবক আবুল বাশার,২১নং ওয়ার্ড আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মোঃ আজাদ হোসেন, যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ আবুল বাশার, ২১নং ওয়ার্ড ছাত্রলীগের সমন্বয়ক মোশারফ মজুমদার মোহনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, ভয়াভয় করোনার এ পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে প্রশাসনের লোকজন মাঠে থেকে সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে কাজ করছে। লকডাউন বাস্তবায়নের পাশাপাশি কর্মহীন হয়ে পরা সিএনজি শ্রমিকদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্য সামগ্রী পোঁছে দিচ্ছি।

কুমিল্লার কোন মানুষ খাদ্য সংকটে ভুগবে না। প্রশাসন এ দেশের মানুষের শত্রু নয়, বরং প্রকৃত বন্ধু। প্রশাসন আপনার ও আপনার পরিবারের সদস্যদের মঙ্গল চায় বিধায়, বিনা প্রয়োজনে কাউকে ঘর থেকে বের হতে নিষেধ করছে। সমাজের যে কোন মানুষ ৩৩৩ নাম্বারে ফোন দিলে প্রশাসন তাদের দোরগোড়ায় গিয়ে খাদ্য পৌঁছে দিবে।

তাই আপনার সকলে আগামী ৫ আগস্ট পর্যন্ত কেউ ঘর থেকে বের হবেন না। স্বাস্থ্য বিধি মেনে চলুন। নিজে ভালো থাকুন, পরিবার-পরিজন ও দেশের মানুষকে ভালো রাখুন। কুমিল্লা জেলা প্রশাসন আপনাদের পাশেই রয়েছে।

শেয়ার করুন

নগরীর ২১নং ওয়ার্ডে সিএনজি শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার প্রদান

তারিখ : ০৪:০০:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৮ জুলাই ২০২১