০৫:৪৬ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা মাহদী গ্রেপ্তার কুমিল্লার ৩টি আসনে জামায়াতের প্রার্থীসহ ১১ জনের মনোনয়ন বাতিল

নাঙ্গলকোটে বীর মুক্তিযোদ্ধার ঘর নির্মাণে অনিয়মের অভিযোগ

  • তারিখ : ০৬:২৬:৩০ অপরাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২
  • / 443

নাঙ্গলকোট প্রতিনিধি:

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার রায়কোট দক্ষিন ইউনিয়নের মালিপাড়া বৌদ্দপাড়া গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন মজুমদারের স্ত্রী ফাতেমা বেগমের নামে মুজিব বর্ষ উপলক্ষে বরাদ্ধকৃত ঘর নির্মাণে অনিয়মেয়র অভিযোগ করেন তার ছেলে খুরশিদ আলম মজুমদার।

অভিযোগ সুত্রে জানা যায়, মুজিব বর্ষ উপলক্ষে মুক্তিযোদ্ধাদের নামে বরাদ্দকৃত ঘর নির্মাণের জন্য বীর মুক্তিযোদ্ধা মৃত মমতাজ উদ্দিন মজুমদারের স্ত্রী ফাতেমা বেগমের নামে ১৫ লাখ ১১ হাজার টাকা বরাদ্ধ দেয়া হয়। ঘর নির্মানে দায়িত্ব পান ঠিকাদারী প্রতিষ্ঠান মিয়াজী এন্টারপ্রাইজ। কিন্তু মিয়াজি এন্টারপ্রাইজ কাজ না করে কবির আহাম্মদ মজুমদার নামে এক ঠিকাদারের নিকট তা বিক্রি করে দেন বলে জানান মুক্তিযোদ্ধা সন্তান খুরশিদ আলম।

ঘর নির্মানে সিডিউল অনুযায়ী কাজ না করা, সঠিক ভাবে ঢালাই না করা, ত্রুটিপূর্ন কাজ করা সহ বিভিন্ন অভিযোগ করেন ভূক্তোভোগী খুরশিদ আলম। ১৫ লাখ ১১ হাজার টাকা বরাদ্দের মধ্যে ৭/৮ লাখ টাকায় যেনতেন ভাবে ঘর নির্মানের অভিযোগ করেন ভূক্তভোগীরা। এসব অভিযোগ নিয়ে প্রশাসনের বিভিন্ন দপ্তরে নালিশ দিয়েও কোন প্রতিকার পাননি বলে সাংবাদিকদের জানান তিনি।

এ বিষয়ে দায়িত্ব প্রাপ্ত উপজেলা সহকারী প্রকৌশলী আরিফুল হক বলেন. আমরা সিডিউল অনুযায়ী কাজ করছি। কাজে কোন রকম ত্রুটি হচ্ছে না।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামীমা আক্তার বলেন, কাজ সঠিক ভাবে হচ্ছে। আপনারা সরেজমিনে যাচাই করে দেখতে পারেন।

শেয়ার করুন

নাঙ্গলকোটে বীর মুক্তিযোদ্ধার ঘর নির্মাণে অনিয়মের অভিযোগ

তারিখ : ০৬:২৬:৩০ অপরাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২