০৮:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন হাজী মোহাম্মদ মনিরুজ্জামান

  • তারিখ : ০৫:০৪:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১ এপ্রিল ২০২২
  • / 416

আরিফ গাজী :

কুমিল্লার মুরাদনগর উপজেলার ঐতিহ্যবাহী পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন হাজী মোহাম্মদ মনিরুজ্জামান। বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের অফিস রুমে সরকারি বিধি মোতাবেক মোঃ জামির হোসেনের প্রস্তাবনায় এবং সকল অভিভাবক সদস্য ও শিক্ষক প্রতিনিধিদের সমর্থনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় আগামী দুই বছরের জন্য সভাপতি নির্বাচিত হন। কোন প্রতিদ্বন্দ্বি না থাকায় ম্যানেজিং কমিটি নির্বাচনের প্রিজাইডিং অফিসার ও সভাপতি নির্বাচন প্রক্রিয়ার সভাপতি উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিজানুর রহমান হাজী মোহাম্মদ মনিরুজ্জামাকে সভাপতি হিসেবে ঘোষনা করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম জানান, স্কুল পরিচালনায় গত ২৮ মার্চ সোমবার বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির ৪ জন অভিভাবক সদস্য, ১জন সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য ও ২ জন শিক্ষক প্রতিনিধি বিনা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচিতরা হলেন- সাধারণ অভিভাবক সদস্য ইব্রাহিম, মোঃ জামির হোসেন, শাহ আলম মিয়া, মোঃ হানিফ ও সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য সাবিনা ইয়াসমিন এবং শিক্ষক প্রতিনিধি অলিউর রহমান ও মোঃ সফিকুল ইসলাম।

নবনির্বাচিত সভাপতি হাজী মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘আমি আন্তরিকভাবে চির কৃতজ্ঞতা জানাই মুরাদনগরের মাটি ও মানুষের নেতা আধুনিক মুরাদনগরের রূপকার মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ মহোদয়কে, যিনি আমাকে পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করার সুযোগ করে দিয়েছেন। এমপি স্যারের নির্দেশনা ও সার্বিক সহযোগীতায় আমি যেন উক্ত দায়িত্ব সঠিক ভাবে পালন করতে পারি এবং ছাত্র-ছাত্রীদের শিক্ষার মানোন্নয়ন ও বিদ্যালয়ের সার্বিক অবস্থার উন্নয়ন করতে পারি সেজন্য এলাকাবাসীর নিকট দোয়া ও সহযোগিতা কামনা করছি।’

শেয়ার করুন

পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন হাজী মোহাম্মদ মনিরুজ্জামান

তারিখ : ০৫:০৪:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১ এপ্রিল ২০২২